দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি

নিজস্ব প্রতিনিধি: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে সক্রিয় ঘূর্ণাবর্ত। এই সক্রিয় ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত। এই অক্ষরেখা ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত। রবিবার ঝড়-বৃষ্টিতে কালবৈশাখীর মত পরিস্থিতি হতে পারে চার জেলাতে। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা।পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা।সোমবার চার জেলাতে ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস তার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকবে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে।বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস সহ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ আরো একটু বাড়তে পারে। বীরভূম ,পূর্ব ও পশ্চিম বর্ধমান ,হুগলি ,নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।বুধবারে ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গের(Southbengal) জেলা গুলিতে হতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ,পূর্ব মেদিনীপুর, নদিয়া ,মুর্শিদাবাদ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে ।

উত্তরবঙ্গে (Northbengal)মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।রবিবার ঝড়-বৃষ্টিতে কালবৈশাখীর মধ্যে পরিস্থিতি হতে পারে দুই জেলাতে। মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইবে। বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা।সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও ঝড়ের গতিবেগ কিছুটা কমবে।৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ