দশমীর দিন দিঘা, মন্দারমনি,ডায়মন্ডহারবার ও সাগরে সতর্কতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের জেরে নবমী ও দশমী কলকাতা শহরে বৃষ্টিপাত হবে। দশমীর দিন বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। একাদশীর দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। দ্বাদশীর দিন থেকে বঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। নবমীর দুপুরে আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) আধিকারিক গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন নবমী ও দশমী মিলে কলকাতা শহরে চার থেকে পাঁচ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে দশমীর দিন বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ  পরগনা, পূর্ব মেদিনীপুর ,হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে(Jhargram)। মৎস্যজীবীদের তাই নবমীর থেকে একাদশী পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

দশমীর দিন নিম্নচাপের জেরে ঝড়ো হাওয়া বইবে, তাই দিঘা, মন্দারমনি, ডায়মন্ডহারবার, সাগর সহ দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার নদীগুলিতে লঞ্চ এবং নৌকো পারাপার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গণেশ বাবু আরো বলেন,এই মুহূর্তে আমাদের বে অফ বেঙ্গলে একটি ডিপ্রেশন হয়েছে ।সম্ভাবনা রয়েছে আগামী ছয় ঘন্টায় টপিকাল সাইক্লোন ইন্টেন্সিফাই করবে। এই মুহূর্তে দূরত্ব রয়েছে দিঘা(Digha) থেকে ৫১০ কিলোমিটার ।এই ট্রপিকাল সাইক্লোনটা মুভ করবে ইস্ট ওয়েস্ট । সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে যাবে। ২৫ অক্টোবর বিকেলের সময় বাংলাদেশ খেকো পাড়াতে এই নিম্নচাপ স্থলভূমিতে হিট করবে।

এর প্রভাব যদি বলা যায় সাউথ বেঙ্গলি ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে না ।সেকেন্ড লেয়ারে কিছুটা পড়বে । নবমীর দিন সাউথ বেঙ্গল এর জন্য ইস্ট ওয়েস্ট মেদিনীপুর,হাওড়া ,হুগলী কলকাতাতে সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের। সেই সাথে সমুদ্র উপকূল জেলাগুলোতে লাইটনিং দেখতে পাওয়া যাবে। আগামীকাল দশমির দিন বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে নর্থ, সাউথ ২৪ পরগনা, ইস্ট মেদিনীপুরে। কলকাতার ক্ষেত্রে মাঝারি ধরনের রেইনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইস্ট মেদিনীপুর, নর্থ সাউথ ২৪ পরগনাতে দশমীর দিন থেকে ৪০থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করবে।

সতর্কবার্তা বলতে মৎস্যজীবীদের বারণ করা হয়েছে গভীর সমুদ্রে না যেতে এবং যারা গিয়েছে তাদের ফিরে আসতে বলা হয়েছে। দিঘা ,মন্দারমনি, বকখালি সাগর এবং ডায়মন্ডহারবারে(DiamondHarbour) এই জায়গাগুলোতে প্রভাবটা বেশি থাকবে। দক্ষিণবঙ্গে ২৬ অক্টোবর থেকে ওয়েদার ইম্প্রুভ করবে। নর্থ বেঙ্গল এর ক্ষেত্রে মালদা ও দুই দিনাজপুরে নবমীর(Nabami) দিন হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দশমীর দিন নর্থ বেঙ্গলে সব জায়গাতেই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একাদশীর দিন দার্জিলিং এবং কালিংপং- এ বৃষ্টির সম্ভাবনা থাকছে । কলকাতার ক্ষেত্রে ২৩ এবং ২৪ অক্টোবর এই দুদিন লাইট রেইনফলের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের