রাজ্য জুড়ে আগামী ৩ দিন সকালে কুয়াশার দাপট থাকবে: আবহাওয়া দফতর

Share:

নিজস্ব  প্রতিনিধি: দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক পরিস্কার ওয়েদার থাকবে। আগামী ৩ দিন সকালের দিকে কিছুটা কুয়াশা থাকবে। রাতের তাপমাত্রা বর্তমানে যেটা দেখা যাচ্ছে স্বাভাবিক থেকে তিন ডিগ্রি মতো কম রয়েছে ,আগামী ৩ দিনে রাতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে। বিশেষ করে উপকূলে বা দক্ষিণের দিকে জেলাগুলোতে সেখানে তাপমাত্রা বৃদ্ধি টা বেশি হবে। রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipur Weather Office) আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, পশ্চিমের জেলাগুলোতে তুলনামূলক তাপমাত্রাটা কম বাড়বে। তাই এখনই কলকাতা অথবা দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও পুরুলিয়া ,বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে যেহেতু তাপমাত্রা ১১ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে, তাই শীত পুরোপুরি বিদায় নিচ্ছে বলা যাবে না।

আগামী তিন দিনে তাপমাত্রা তিন ডিগ্রি বাড়বে ।কলকাতা আর তার পার্শ্ববর্তী অঞ্চলে ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির কাছাকাছি।উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রে আগামী পাঁচ দিন কোন পরিবর্তন নেই। তাপমাত্রা স্বাভাবিক থেকে সামান্য বেশি রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী তিনদিন সকালের দিকে কুয়াশা জারি থাকবে।

দার্জিলিং আর কালিংপং জেলাতে আগামী চার – পাঁচ দিন দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা (Kolkata) সহ উপকূলের জেলাগুলোতে আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে। রাতের তাপমাত্রা বেড়ে১৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি