আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামী ২৪ ঘন্টায় উত্তরে ঘন এবং দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশার সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি:আগামী কয়েক দিন রাজ্যে দার্জিলিং আর কালিংপং বাদ দিয়ে পাঁচ দিন কোথাও কোন বৃষ্টি সম্ভাবনা নেই । দার্জিলিং আর কালিংপং এ আগামী তিন দিন হালকা বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায় ।আর এর সাথে দার্জিলিং আর আলিপুরদুয়ার জেলাতে ঘন কুয়াশা সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘণ্টায়।আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) ডিউটি অফিসার উমাকান্ত সাহা শনিবার এই খবর জানান ।

তিনি বলেন,গাঙ্গেয় পশ্চিমবাংলার কোস্টাল জেলাগুলোতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়, হাওড়া এবং কলকাতাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার(Fog) সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘন্টায়।গাঙ্গেয় পশ্চিমবাংলার জেলাগুলোতে বৃষ্টির কোথাও কোন সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনে।

কলকাতার ক্ষেত্রে কোন বৃষ্টির(Rain) সম্ভাবনা নেই । শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে এবং সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা থাকছে । কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ