রাজ্যের ৭ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি, থাকবে কুয়াশার দাপট

Share:

নিজস্ব প্রতিনিধি: শৈত্যপ্রবাহর সতর্কতা আগামী ৪৮ ঘন্টায়। রাজ্যে শৈত্য প্রবাহ চলবে রবিবার পর্যন্ত। শনিবার শৈত্যপ্রবাহ ছিল পশ্চিমের সাত জেলায়।কুয়াশার দাপট উত্তরবঙ্গে বেশি থাকবে। সোমবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে। সোমবারের পর তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। রাজ্যে আংশিক মেঘলা আকাশের(Cloudy Sky) সম্ভাবনা।

রাজ্যে শৈত্য প্রবাহ(Cold Weave) চলবে রবিবার পর্যন্ত। শনিবার শৈত্যপ্রবাহ ছিল পশ্চিমের সাত জেলায়। রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। রবিবার তিন জেলায় থাকবে শৈত্যপ্রবাহ। বীরভূম ,পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর ,দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে।আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।

সোমবার ও মঙ্গলবার কুয়াশার দাপট বাড়তে পারে।দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু(Tamilnadu) উপকূল। পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে আগামী ২-৩ দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের মাঝে বুধ ও বৃহস্পতিবার তামিলনাডু পন্ডিচেরি করাই কালে প্রবল বৃষ্টির আশঙ্কা।

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য