বঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে, জেলায় কুয়াশার প্রভাব থাকবে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭২ ঘণ্টায় বঙ্গে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই। তবে বৃহস্পতিবার থেকে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা বাড়বে। বর্তমানে যেভাবে স্বাভাবিক তাপমাত্রায় কাছাকাছি রয়েছে তা গড়ে দু থেকে চার ডিগ্রি বৃদ্ধি পাবে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অন্যতম অধিকর্তা সৌরিশ দাস রবিবার এই খবর জানান। তিনি বলেন, শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে কোথাও ২ ডিগ্রি, কোথাও আবার ৪ ডিগ্রি গড়ে।

পশ্চিমাঞ্চলে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বর্ধমান জেলায় বর্তমানে তাপমাত্রা ১১ ও ১২ ডিগ্রির ঘরে রয়েছে। বৃহস্পতিবার থেকে তা বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গে(North Bengal) দার্জিলিং – এর তাপমাত্রা বর্তমানে ২ ডিগ্রী রয়েছে। বৃহস্পতিবার থেকে তা বেড়ে চার ডিগ্রির ঘরে পৌঁছবে। এখনই অর্থাৎ আগামী পাঁচ দিন বঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কোথাও হালকা এবং কোথাও মাঝারি কুয়াশার(Fog) প্রভাব থাকবে।

কলকাতায়(Kolkata) কুয়াশার প্রভাব না থাকলেও সোমবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ও বৃদ্ধি পাবে। মকর সংক্রান্তি থেকেই উধাও হয়ে গিয়েছে শীত। রাতের দিকে কিছুটা ঠান্ডা অনুভব হলেও বৃহস্পতিবার থেকে তাতেও সাময়িক ভাঁটা পড়বে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে পৌঁছবে। আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণ ও উত্তরবঙ্গে।

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য