শনি ও রবিবার গোটা রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে, পাহাড়ে তুষারপাতের সর্তকতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা ও ছত্রিশগড়ের উপর দিয়ে গেছে। বৃহস্পতিবার থেকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইবে গোটা রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত বৃহস্পতিবার এই খবর জানান ।তিনি বলেন,দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার শিলা বৃষ্টি ,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান ,হুগলি ও হাওড়া জেলাতে।

কলকাতা(Kolkata) সহ বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে।শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ,বীরভূম, উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলাতে। বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা, হাওড়া ,হুগলি ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে(North Bengal) দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত।তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি।রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়। শুক্রবার থেকে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা।শনিবার এবং রবিবার এই দু- দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের