চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সন্ধ্যার পর ধেয়ে আসছে দুর্যোগ,কলকাতায় শুরু হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় শনিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে দুর্যোগ। শুরু হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন। তিনি বলেন,গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর(Bay Of Bengal) থেকে। শনি ও রবিবার রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইবে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকছে।কলকাতায় সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। রবিবারেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, কখনো পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

দক্ষিণবঙ্গে(South Bengal) শনিবার থেকে রবিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে হাওড়া, হুগলি ,উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে কলকাতা,(Kolkata) হাওড়া, হুগলি ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে।

বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।সোমবারেও বজবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ(Cloudy Sky) ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা।উত্তরবঙ্গের দার্জিলিঙ এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হবে। তুষারপাতের সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। সিকিমে তুষারপাতের সম্ভাবনা ও তার সংলগ্ন দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।শনিবার এবং রবিবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্র বিদ্যুৎ এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে আগামী ৪৮ ঘণ্টায়।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ