চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে থাকবে কুয়াশার দাপট

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায়। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন,শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলায়। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হতে পারে।

শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি , কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে বৃষ্টির পূর্বাভাস। শনিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।দক্ষিণবঙ্গে(South Bengal) আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা উপকূলের জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার(Fog) সম্ভাবনা।

আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপর ক্রমশ তাপমাত্রা বাড়বে। সপ্তাহের শেষে মার্চ মাসের শুরুতেই তিন/চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়বে। অর্থাৎ বসন্তে গ্রীষ্মের দাপট ধীরে ধীরে অনুভব হতে শুরু করবে বঙ্গবাসীর।আগামী ২ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এরজেরে উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টি সঙ্গে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি।  যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম।  

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ