বৃহস্পতিবার কলকাতায় গরম সঙ্গে অস্বস্তি বাড়বে, শুক্র ও শনি সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার তাপপ্রবাহ পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।বৃহস্পতিবার এবং শুক্রবার কালবৈশাখীর সতর্কতা ।উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ঝড় – বৃষ্টির সম্ভাবনা বেশি। আগাম বর্ষা নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে। ঢুকে পড়লো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন।তিনি বলেন,নির্ধারিত দিনের পাঁচদিন আগেই মৌসুমী বায়ু ঢুকে পড়েছে নিকোবরে। ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।পরিস্থিতি অনুকূল। আগামী তিন চার দিনের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে।

উত্তর- পূর্ব অসমে সক্রিয় ঘূর্ণাবর্ত। আন্দামান সাগরে(Andaman Ocan) সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তরাখণ্ডে রয়েছে আরও একটি ঘূনাবর্ত। উত্তর প্রদেশের ঘূনাবর্ত সরে এসেছে বিহার এবং উত্তরবঙ্গের উপরে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। বিহার সংলগ্ন উত্তরবঙ্গ থেকে অক্ষরেখা ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত ।যেটি দক্ষিণ ঝাড়খন্ডের উপর দিয়ে রয়েছে।আরো একটি অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তরপূর্ব আরব সাগর পর্যন্ত। বিদর্ভ থেকে কেরালা পর্যন্ত একটি অক্ষরেখা যেটা কর্ণাটকের উপর দিয়ে আছে।বুধবার তাপপ্রবাহ থাকবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। গরম এবং অস্বস্তি থাকবে কলকাতা,(Kolkata) হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বৃহস্পতিবার তাপ প্রবাহ থাকবে বীরভূম,পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। দক্ষিণবঙ্গের(South Bengal) কলকাতা সহ সব জেলাতেই গরম এবং অস্বস্তি চরমে উঠবে। তাপপ্রবাহের পরিস্থিতিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে। কোন কোন জেলায় কালবৈশাখীর পরিস্থিতি। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে।বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। বাকি জেলাতেও হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কালবৈশাখীর পরিস্থিতি চার জেলাতে। পূর্ব বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ ,নদিয়া জেলাতে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাসের সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে আট জেলাতে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব – পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাসের সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা।ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় – বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে । ভারী বৃষ্টি হতে পারে ওপরের পাঁচ জেলায়। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে সব জেলাতেই। তাপমাত্রা সামান্য নিম্নমুখী হতে পারে।উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট থাকবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদা সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। শনিবার পার্বত্য এলাকা দার্জিলিং ,কালিম্পং এর সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস বইবে। কলকাতায় বেলা বাড়লে গরম বাড়বে।বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সকালে পরিষ্কার আকাশ থাকবে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়ায় রাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে গোটা রাজ্যে।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির