নিম্নচাপে বঙ্গে দুর্যোগের আশঙ্কা, বুধবার থেকে সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার থেকে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে মানা করা হল।পর্যটকদের সমুদ্রে নামতে মানা আবহাওয়া দফতরের। আগামী ৩১ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকছে। নিম্নচাপের দরুন বঙ্গে দুর্যোগের আশঙ্কা। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,প্রাক বর্ষার বৃষ্টি শুরু বঙ্গে। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় – বৃষ্টি চলবে।বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের(South Bengal) বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সর্তকতা জারি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জল স্তর অনেকটাই বাড়তে পারে।

শহর এলাকায় জমবে জল।নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহন্তে। আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা বার্তা জারি।আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা উত্তরবঙ্গে(North Bengal) প্রবেশ করবে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরো কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ছে বর্ষা। অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী তিন দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। মৌসুমী অক্ষরেখা মুম্বাই, পুনে ,সোলাপুর, কালাবুরাগি ,মেহবুবনগর ও কাবালীর উপর দিয়ে আগরতলা ও গোয়ালপাড়া পর্যন্ত বিস্তৃত।মৌসুমী বায়ুর পরিস্থিতি অনুকূল।

কয়েকদিনের মধ্যে মধ্য আরব সাগরের সম্পূর্ণ অংশ অন্ধ্রপ্রদেশ ,তেলেঙ্গানা, মহারাষ্ট্রের আরো কিছু অংশ, কর্নাটকের বেশিরভাগ অংশতে পৌঁছে যাবে মৌসুমী বায়ু।আগামী দু – তিন দিনে উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। এই সময়ে বর্ষা ঢুকে পড়তে পারে সিকিম এবং উত্তরবঙ্গে।২৮-৩১ মে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির