রথযাত্রার দিন বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৬ জেলা, দুঃসংবাদ শোনাল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে, বেশ কিছু জেলাতে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান ।তিনি বলেন,২৭ জুন শুক্রবার রথযাত্রার(Rathayatra) দিন পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ এলাকায় ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা।পূর্ব-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ,বাঁকুড়া ,ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। দার্জিলিং কালিম্পং – এ ভারী বৃষ্টির সতর্কতা।দক্ষিণবঙ্গতে(South Bengal) মঙ্গলবার কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় – বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলিতে বেশি বৃষ্টির আশঙ্কা।

বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। শুক্রবার পূর্ব-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গতে(North Bengal) মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

বুধবার ও বৃহস্পতিবারে ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ,জলপাইগুড়ি সহ ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির