দক্ষিণে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে, কিন্তু উত্তরে চলবে দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:যে নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে, তা উত্তর ঝাড়খন্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দোপাধ্যায় মঙ্গলবার এই খবর জানান। তিনি বলেন,আগামী ২৪ ঘন্টায় আরও পশ্চিম উত্তর-পশ্চিম দিকে ক্রমশ সরে যাবে নিম্নচাপটি। ঝাড়খণ্ড ,দক্ষিণ বিহার হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে ক্রমশ অগ্রসর হবে। এর ফলে দক্ষিণবঙ্গে(South Bengal) পশ্চিমের কয়েকটি জেলায় বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলিতে মঙ্গলবার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যান্য জেলায় মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনার থাকছে।বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে পরবর্তী পাঁচ দিন অর্থাৎ ২১ জুলাই সোমবার পর্যন্ত প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মঙ্গল ও বুধবার মেঘলা আকাশ সঙ্গে দু – এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জেলাগুলিতে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি পরিণত হয়েছে। বেশি সহ একাধিক জলাধার থেকে একাধিকবার জল ছাড়া হয়েছে। জানি এক খোপ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এদিকে,উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,উওর দিনাজপুর এই জেলাগুলি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে মঙ্গলবার মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা ২/১ জায়গায় । ১৬ তারিখ দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার কিছুটা কমবে বৃষ্টি উত্তরবঙ্গের(North Bengal)। উত্তরে জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে । শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরে জেলাগুলিতে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।শহর কলকাতায়(Kolkata) প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।আগের বছরের তুলনায় এখনো পর্যন্ত ১ লা জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ প্রায় ৩৪ শতাংশ। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে অন্যান্য বছরে তুলনায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কলকাতায় স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বৃষ্টির পরিমাণ প্রায় ৪ শতাংশ।উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে অনেকটাই বৃষ্টি কম হয়েছে। প্রায় ৪০ শতাংশের কাছাকাছি।

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ