রবিতে দুঃসংবাদ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে। বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া ,পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি , নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে।আগামী বৃহস্পতিবার ২৪ জুলাই নতুন নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। এদিকে মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া হয়ে কাঁথির ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গপোসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদদের মতে তাই বঙ্গে বৃষ্টি থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ২৪ জুলাই থেকে ফের আবহাওয়ার অবনতি হবে বঙ্গে।

নতুন করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে এর জন্য মঙ্গলবার ২২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে(North Bengal)। দক্ষিণবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। আপাতত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস বইবে।

রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের(Souh Bengal) জেলাগুলিতে থাকছে। বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া ,পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি , নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশিরভাগ জেলাতেই বাড়বে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে বুধবার থেকে, দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে। অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার হতে পারে বাঁকুড়া ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?