চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃহস্পতি থেকে ধেয়ে আসছে দুর্যোগ বঙ্গে, রবিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের যেতে মানা

নিজস্ব প্রতিনিধি: অস্বস্তি গরম বঙ্গ ফের হাঁসফাঁস করছে। তবে পশ্চিম মধ্য উত্তর পশ্চিম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এরকম খাবার তো চীনের বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফার অবশিষ্ট অংশ জুড়ে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘন্টায় নতুন করে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি করবে। এর ফলে পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরের(Bay Of Bengal) নিম্নচাপ তৈরি প্রবল সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টি হবে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণবঙ্গের ছটি জেলায় বৃষ্টির সতর্কতা থাকছে। শুক্রবার থেকে সোমবার ভারী বৃষ্টি দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হবে। নিম্নচাপের প্রভাবে উত্তর ও মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের বৃহস্পতিবার থেকে ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার পর্যন্ত উত্তাল সমুদ্র থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের(South Bengal) যে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেই জেলাগুলি হল – দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব – পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ,বীরভূম ,পুরুলিয়া, বাঁকুড়া। বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কোন কোন জেলায় বেশ কিছুক্ষণ একটানা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবারও আকাশ মেঘলা থাকবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলী, হাওড়া, কলকাতায়(Kolkata)। বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইবে।

শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ,বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান ,হুগলি এবং বীরভূম জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। সোমবার বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপর দিকের তিনটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিংপং – এ। তবে বৃষ্টি হলেও জলীয় বাষ্প থাকার কারণে গরম বাড়বে বজায় থাকবে অসস্তি। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার একই আবহাওয়া থাকবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। শনিবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতে। রবিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ