আপাতত দুর্যোগ কাটলেও, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ আপাতত অন্য রাজ্যে সরে গেলেও মঙ্গলবার থেকে ফের বৃষ্টি পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। ধীরে ধীরে এই নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরে যাবে। তবে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। স্থানীয়ভাবে বৃষ্টিপাত কিছুটা কমলেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় শনিবার এই খবর জানান। তিনি বলেন, শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলায় কোথাও কোথাও স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বঙ্গের প্রায় সব জেলায়।

২৮ ও ২৯ জুলাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব – পশ্চিম বর্ধমান ,বীরভূম নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে। ২৯ জুলাই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হুগলী, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যান্য জেলাগুলোতে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে ২৮ ও ২৯ জুলাই। ৩০ জুলাই বীরভূম, মুর্শিদাবাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর ৩১ জুলাই থেকে দক্ষিণবঙ্গে(South Bengal) বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। ২৮ ও ২৯ জুলাই কলকাতায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে। মাঝারি ধর্মে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা(Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায়। মৎস্যজীবীদের রবি ও সোমবার সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। সমুদ্র এ দমকা হাওয়া থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। ২৬ জুলাই জলপাইগুড়ি, কালিম্পং – এ ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৭ জুলাই রবিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা।জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এইসব জেলায় বৃষ্টিপাত বাড়বে।

২৮ জুলাই সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কালিংপং, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে দু – এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৯ ও ৩০ জুলাই উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কমবে। ৩১ জুলাই থেকে উত্তরবঙ্গে(North Bengal) আবার বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ৩১ জুলাই ও ১ অগাস্ট বৃষ্টিপাত বাড়বে। নিম্নচাপ সরে গেলেও মৌসুমী বায়ু যেহেতু প্রবেশ রাজ্যে বাড়ছে তার প্রভাবে পাহাড়ের উপর দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমান বাড়বে। ২৮ ও ৩০ জুলাই একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেড়ে গিয়েছে। তাই মঙ্গলবার থেকে আবার দক্ষিণব

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?