চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোম থেকে উত্তরে কমলেও,মঙ্গল থেকে দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব বাড়বে।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,মৌসুমী অক্ষরেখা ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে।আগামী সপ্তাহের শুরুতে বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখা। সপ্তাহের মাঝামাঝি মঙ্গলবার বাড়বে বৃষ্টি।দক্ষিণবঙ্গে শনিবার মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেশি থাকবে।

রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।মঙ্গলবার মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি ফের স্বমহিমায় ফিরবে দক্ষিণবঙ্গে।ইতিমধ্যেই উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর ভারতের একাধিক এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়। একাধিক জায়গায় ধ্বস নামে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ