আগামী ২০ এপ্রিলের পর বঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে : আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা নববর্ষের দিন কিছুটা আশার বাণী শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২০ এপ্রিলের পর বঙ্গে ঝড় বৃষ্টির পরিবেশ সৃষ্টি হতে পারে। আপাতত স্যাটেলাইটে নজরদারি চালাচ্ছেন আবহাওয়াবিদরা আগামী কয়েক দিন যাওয়ার পর তারা এই বিষয়ে পূর্বাভাস দেবেন। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) বিজ্ঞানী গণেশ কুমার দাস। বাংলা নববর্ষের দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, নববর্ষে ও মিলছে না গরমের হাত থেকে রেহাই।

এই মুহূর্তে আমাদের রিজনে যদি আমরা দেখি একটি অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে ঝাড়খন্ড(Jharkhand) থেকে তামিলনাড়ু। ফলে আজ আমাদের রাজ্যে অনেকটাই জলীয় বাষ্প প্রবেশ করেছে। ফলে তাপমাত্রা সকাল সাড়ে ১১ টার সময় রেকর্ড করা হয়েছে। সব জায়গাতেই এক থেকে দুই ডিগ্রী কম রয়েছে। এবার আগামী পাঁচ দিন ওয়েদার শুষ্ক থাকবে। এই যে অক্ষরেখা বলা হচ্ছে এটা টেম্পোরারি। তার কোন ইম্প্যাক্ট নেই। কাল রবিবার থেকে আবার এক থেকে দুই ডিগ্রী টেম্পারেচার বাড়তে শুরু করবে ।আজকে নর্থ ও সাউথ ২৪ পরগনা, ইস্ট মেদিনীপুরে হিট ওয়েভ পরিস্থিতি থাকবে ।তাপমাত্রা ও ৪০ থেকে ওপরে থাকার সম্ভাবনা থাকছে । ৫ দিন ওয়েদার ড্রাই থাকবে। আমাদের রাজ্যে আর যে সতর্কবার্তা রয়েছে সেটাই কন্টিনিউ করবে আগামী ১৯ তারিখ পর্যন্ত কলকাতাতে। আজ ৪০° তাপমাত্রা থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি কাছাকাছি।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে নরমাল থেকে তাপমাত্র দু থেকে তিন ডিগ্রি ওপরে চলছে । কোচবিহার ,আলিপুরদুয়ার জলপাইগুড়ি , উওর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদা পর্যন্ত ৪০ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড হয়েছে। হিট ওয়েব কন্ডিশন এই মুহূর্তে । ঝড় বৃষ্টির কোথাও কোন সম্ভাবনা নেই। আজকে কিছু প্লানিং হয়েছে। কিন্তু এগুলো মিডিয়াম ক্লাউড। বৃষ্টি দেওয়ার মতো ক্লাউড নয়। আমরা খুব ক্লোজলি ওয়াচ করছি, কুড়ি তারিখের পর একটি চান্সেস রয়েছে ।এই বিষয়ে ১৭ তারিখে আবার আপডেট দেওয়া হবে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

গত দশ বছরে সবচেয়ে বেশি রেকর্ড করা তাপমাত্রা হলো ২০২৩ এর আগে ১৯৬৯ সালে ১৫ ই এপ্রিল ৪০.৭ডিগ্রি রেকর্ড করা হয়েছিল তাপমাত্রা ।তারপর ২০১৪ তে ৩৭.১.২০১৫ তে ৩৫.৫ ২০১৬ তে ৪০ ডিগ্রি ২০১৭ তে ৩৫.২ ২০১৮ তে ৩৬.৭ ২০১৯ এ ৩৫.৬ ২০২০ তে ৩৫.৬ ২০২১ এ ৩৬.০ ডিগ্রি এবং ২০২২ এ ৩৭.৯. ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ এপ্রিলের দিন।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি