২২ এপ্রিলের পর থেকে বঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ এপ্রিলের পর থেকে বঙ্গে ৪০ ডিগ্রির নিচে তাপমাত্রা কমতে শুরু করবে। কিন্তু ২০ এপ্রিল অবধি বঙ্গের কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২১ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ বইবার সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ।৫ ডিগ্রি বেশি মূলত তাপমাত্রা বৃদ্ধি হয়েছে সর্বত্র। দমদমে ৪১.২ ,ডায়মন্ড হারবারে ৩৮.৬, দিঘায় ৩৮ এবং কৃষ্ণনগরে ৪০.৮, শ্রীনিকেতনে ৪২.৩, ক্যানিং ৪০.৬ ,মগরা ৪০.৬,বালুরঘাট ৪০ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড হয়েছে ।ফলে বঙ্গের সব জেলাতেই কম বেশি হিট ওয়েভ ওয়ার্নিং জারি রয়েছে। আজকে ১৭ এপ্রিল সোমবার থেকে পূর্বাভাস থাকছে ২১ এপ্রিল পর্যন্ত। এই কন্ডিশনটা চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের তিনটি জেলা মালদা এবং দুই দিনাজপুরের ক্ষেত্রে এবং বাকি জেলাগুলো হিল এরিয়াতে হিট ওয়েব লাইট সিচুয়েশন থাকবে।

ওয়ার্নিং হিসাবে যেটা ইস্যু করা হয়েছে ১৭ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের(South Bengal) সমস্ত জেলাগুলোতে হিট ওয়েব সতর্কতা থাকছে এবং উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে দুই দিনাজপুর, মালদাতে ১৭ তারিখ এবং ১৮ তারিখ হিট ওয়েব কন্ডিশন থাকবে ।২২ এপ্রিলের পর থেকে এই সিচুয়েশনটা ইম্প্রুভ করার সম্ভাবনা থাকছে। যেটা আমরা ৪০ ডিগ্রির তাপমাত্রা কাছাকাছি পাচ্ছি সেটা ৪০° -র নিচে যাওয়ার সম্ভাবনা থাকছে। আপাতত কুড়ি তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোথাও নেই বলে জানিয়েছেন সঞ্জীব বাবু।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি