চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার কলকাতার আকাশে কালো মেঘের আনাগোনা বাড়বে

নিজস্ব প্রতিনিধি: রবিবার দক্ষিণবঙ্গের আকাশ ঝকঝকে থাকবে না। পশ্চিমী ঝঞ্ঝার দরুন আকাশ কালো মেঘে ঢেকে যেতে পারে। তবে বৃষ্টি হবে না। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন, পশ্চিমী ঝঞ্ঝার দরুন রবি থেকে মঙ্গলের মধ্যে উত্তরবঙ্গে (North Bengal)দার্জিলিং, জলপাইগুড়ি ,কালিম্পং, সিকিম এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এর উঁচু শৃঙ্গগুলিতে তুষারপাতের (Snowfall)সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘের আনাগোনা থাকবে। দক্ষিণবঙ্গে রবিবার থেকে দুই ডিগ্রী করে তাপমাত্রা বৃদ্ধি পাবে। দোল এবং হোলির দিন তাপমাত্রা উচ্চমুখী থাকবে। উত্তরবঙ্গে আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ হোলির দিন থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাবে। আকাশ মেঘমুক্ত হবে।

ঝলমলে আকাশে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। কলকাতা (Kolkata)সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে দুই থেকে তিন ডিগ্রি তা আগামী তিন থেকে চার দিন একই থাকবে। শনিবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা সর্বোচ্চ ছিল ৩২ ডিগ্রি। রবিবার সর্বনিম্ন তাপমাত্রায় ২১ ডিগ্রির কাছাকাছি থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার দরুন হোলি পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকলেও দক্ষিণবঙ্গে রবিবার আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। কিন্তু উত্তরবঙ্গের(North Bengal) মতো দক্ষিণবঙ্গে কোন বৃষ্টি হবে না। এভাবেই বঙ্গে ধীরে ধীরে আগামী সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে থাকবে। আপাতত কোন প্রাকৃতিক দুর্যোগ নেই। বৃষ্টিপাতের বা ঝড়-বৃষ্টির সম্ভাবনা হোলির পর থেকে উত্তর এবং দক্ষিণ বঙ্গের কোথাও নেই।

রাত এবং সকালের দিকে বেশ কয়েকদিন থেকে হালকা শীত অনুভব হলেও দলের পর থেকেই সেই মনোরম পরিবেশ উধাও হয়ে যাবে। দলের পরেই বসন্ত পেরিয়ে বঙ্গের আবহাওয়া গ্রীষ্মের আবহাওয়ার আঙিনায় প্রবেশ করবে। চলতি বছরে গ্রীষ্মের প্রকোপ বাড়বে। কোন কোন জেলায় তাপমাত্রা ৫০ ডিগ্রীর ঘরে পৌঁছে যেতে পারে বৈশাখ ও জৈষ্ঠ মাসে। চৈত্র মাস থেকে গরম ব্যাটিং করা শুরু করবে বঙ্গে। একদিকে বিধানসভা নির্বাচন এবং অপরদিকে বঙ্গের রাজনীতিতে তপ্ত আঙিনা গরমের দাপট ধীরে ধীরে বাড়বে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ