চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা জুড়ে মেঘলা আকাশ থাকবে,গরম ও অস্বস্তি বাড়বে

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় আগামি ৩ দিন আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস সোমবার এই খবর জানান। তিনি বলেন,উত্তরবঙ্গে(NorthBengal) দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে । মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে মঙ্গলবার থেকে।

দক্ষিণবঙ্গে(South Bengal) সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। মঙ্গলবার থেকে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। পরবর্তী তিন চার দিনে চার ডিগ্রি সেলসিয়াস এর বেশি তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। কলকাতায় আগামি ৩ দিন আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে তৈরি হয়েছে।

রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর সেই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত। এর ফলে বাতাসে জলীয় বাষ্প আগের থেকে কিছুটা কমেছে। দু একটি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে আজ থেকেই রাজ্যে বৃষ্টির পরিমাণ কমবে। উপকূলের দুই জেলা এবং পার্বত্য জেলা ছাড়া আর কোথাও আপাতত বৃষ্টি নেই। পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪০ ছাড়াবে। কলকাতায়(Kolkata) আগামি ৭২ ঘন্টায় ৩৮ এর কাছাকাছি পৌছাতে পারে তাপমাত্রা। মে মাসে বাকি ২ দিন কিছুটা শুষ্ক গরম থাকলেও, জুনের শুরুতে ভোগাবে প্যাচপ্যাচে আর্দ্র ঘর্মাক্ত গরম বলে জানান গনেশবাবু।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ