দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত গরম থাকবে

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ বইবে। কোস্টাল সংলগ্ন জেলাগুলিতে অস্বস্তিকর গরমের পরিবেশ জারি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, তবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে ।

তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের(North Bengal) নিচের জেলা অর্থাৎ মালদা ও দুই দিনাজপুরে।১৭ তারিখের পর থেকে ১৮ তারিখ থেকে সিচুয়েশন একটু চেঞ্জ হতে যাচ্ছে ।অর্থাৎ ১৮ থেকে ২১ জুনের মধ্যে পশ্চিমবাংলায় বর্ষা প্রবেশ করার কথা।১৭ জুন অবধি যেটা থাকবে দক্ষিণবঙ্গে(SouthBengal) পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,বীরভূম এই অঞ্চল গুলোতে তাপপ্রবাহের সর্তকতা জারি থাকছে। কোস্টাল এবং কোস্টাল সন্নিহিত যে জেলাগুলো আছে খুব বিক্ষিপ্তভাবে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি ১৭ জুন পর্যন্ত। উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের পাঁচটি জেলায় সব জায়গাতেই বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ।

উত্তরবঙ্গের নিচের তিনটি জেলা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি সম্ভাবনা ।দুই দিনাজপুর এবং মালদাতে মূলত ১৭জুন পর্যন্ত হট এবং ইউমিড অর্থাৎ অস্বস্তি বজায় থাকবে । তবে চলতি সপ্তাহের রবিবার থেকে এই অস্বস্তিকর গরমের আবহাওয়া পরিবর্তন হতে পারে বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ