সকাল সকাল লালবাজারে জিতু, বড় কোনও ঝামেলায় জড়ালেন নাকি অভিনেতা?

সকাল সকাল লালবাজারে অভিনেতা জিতু কামাল। কেসটা কী? তাও আবার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছেন। তবে কী বড় কোনও ঝামেলায় জড়ালেন অভিনেতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল সকাল লালবাজারে অভিনেতা জিতু কামাল। কেসটা কী? তাও আবার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছেন। তবে কী বড় কোনও ঝামেলায় জড়ালেন অভিনেতা? যদিও এর আগেও পুলিশ থানায় যেতে হয়েছিল অভিনেতাকে। কিন্তু তখন অভিনেতার সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতা ছিলেন। একটি গাড়ি সংঘর্ষের ঘটনায় বেলঘরিয়া থানায় দ্বারস্থ হতে হয়ে ছিল দম্পতিকে। কিন্তু সে ঘটনার অনেকদিন পার হয়ে গিয়েছে। নবনীতার সঙ্গেও জিতুর ডিভোর্স হয়ে গিয়েছে ২ বছর হল। এদিকে এখন ছোটপর্দা ছেড়ে বড়পর্দার নিয়মিত মুখ জিতু কামাল। একাধিক সিনেমা করে ফেলেছেন। এবং অভিনেতা হিসেবে তাঁর কাজ দর্শকদের দ্বারা বেশ প্রশংসিত।

কিন্তু বিষয়টা হল, শুক্রবার সাতসকালে লালবাজারে যেতে হলো কেন অভিনেতাকে? যেহেতু লালবাজার, কলকাতা পুলিশের সদর দফতর, সেই কারণেই বিষয়টি নিয়ে একটু গভীরে ঢুকতেই হচ্ছে। আসলে অভিনেতা হিসেবে নয়, ‘গোয়েন্দা’ হিসেবে লালবাজারে গিয়েছিলেন জিতু কামাল। নানা ভয় পাওয়ার কিছু নেই! তিনি বাস্তব গোয়েন্দা নন, বরং গোয়েন্দার চরিত্রে অভিনয়ের জন্যেই আসল গোয়েন্দার থেকে পরামর্শ নিতে গিয়েছিলেন। এক বছর আগে ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ ছবিতে অভিনয় করেছিলেন জিতু। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় আত্মপ্রকাশ তাঁর।

তাঁর চরিত্রের নাম ছিল অরণ্য চট্টোপাধ্যায়। শুক্রবার (৪ জুলাই) সেই ছবির গল্পই বইয়ের আকারে প্রকাশিত হয়েছে। এর আগে একেনবাবু, ফেলুদা-র গোয়েন্দা চরিত্রগুলিও দুই মলাটে বন্দি হয়েছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’-এর গল্প।  সেই কারণেই লালবাজারে গিয়েছিলেন জিতু কামাল। আর সেখানে গিয়েই তিনি সরাসরি গোয়েন্দা দফতরে ঢুকে যান। যদিও ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ ছবিতে অরণ্যের চরিত্রটি একজন চিকিৎসকের ছিল। তিনি এমন এক চিকিৎসক ছিলেন, যিনি গোয়েন্দাগিরিতেও সিদ্ধহস্ত ছিলেন। তাই এদিন অরণ্য হয়েই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে লালবাজারে গিয়েছিলেন জিতু। বইটি তুলে দিয়েছেন পুলিশ কমিশনারের হাতে। সঙ্গে লালবাজারেই সেই বইয়ের উন্মোচন হল। সেই বই প্রকাশ করলেন কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার। সেই উপলক্ষে লালবাজারে ছবির পরিচালক-লেখক দুলাল দে-ও উপস্থিত ছিলেন। এরপর তাঁরা লালবাজার গোয়েন্দা দফতর ঘুরে দেখেন। শুধু তাই নয়। এদিন পরিচালক আভাস দিয়েছেন যে, বড় পর্দায় ‘অরণ্য চট্টোপাধ্যায়’ আবার ফিরছে। তবে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’-এর সিক্যুয়েলের মাধ্যমে।  ইতিমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। তবে প্রথম ছবিতে সরকারি হাসপাতালের সমস্যা পর্দায় দেখানো হলেও আগামী ছবিতে সমাজের কোন জ্বলন্ত সমস্যা তুলে ধরবেন জিতুরা, সেই বিষয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন পরিচালকরা।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’