বেনিয়াপুকুরে বন্ধ ঘর থেকে বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বেনিয়াপুকুরে এক বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ। জানা গেছে, মৃতার নাম করবী ভট্টাচার্য (৭৫)। বেনিয়াপুকুর থানা(Beniapukur P.S.) এলাকার ক্রিস্টোফার রোডে সিআইটি (CIT)কোয়ার্টারে তিনি একাই থাকতেন। রবিবার ওই কোয়ার্টার থেকে পচা গন্ধ বেরোতে শুরু করে। স্থানীয় মানুষজন পুলিশে খবর দিলে দরজা ভেঙে পুলিশ কোয়ার্টারের মধ্যে থেকে ওই বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার করে। একে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বেনিয়াপুকুর এলাকায়। স্থানীয় মানুষজনের রবিবার সকাল থেকেই সন্দেহ হয় ওই ঘর থেকে পচা দুর্গন্ধ বেরোনোর পর। তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন বৃদ্ধার নিথর দেহ পড়ে রয়েছে।

দেহ পচন ধরতে শুরু করেছে। এর থেকেই পুলিশের অনুমান মৃত্যু বেশ কয়েকদিন আগে হয়েছে। কিন্তু ওই বৃদ্ধ একাকী কোয়ার্টারে থাকতেন। শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই বৃদ্ধার নিকট আত্মীয়দের খবর দিয়েছে পুলিশ। আপাতত তদন্তের স্বার্থে ওই কোয়াটারটি সিল করে দিয়েছে পুলিশ। শেষ কবে ওই বৃদ্ধাকে দেখা গিয়েছিল তা জানতে প্রতিবেশীদের জেরা করছে পুলিশ। ওই কোয়াটার থেকে কোন সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। বৃদ্ধা অসুস্থ ছিলেন তার বেশ কিছু ডক্টর প্রেসক্রিপশন পাওয়া গিয়েছে। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে বৃদ্ধা বেশ কয়েকদিন থেকে অসুস্থ ছিলেন।

এরপর সম্ভবত তিনি অসুস্থ হয়েই মারা গিয়েছেন। কিন্তু দরজা বন্ধ থাকায় ও একাকী থাকায় কেউ তা টের পাননি। পচা গন্ধ রবিবার বের হওয়ার পরেই প্রতিবেশীদের সন্দেহ হয় এবং পুলিশের খবর দেয়। তারপর পুলিশ এসে দরজা ভেঙে ওই বৃদ্ধার পচন মৃতদেহ উদ্ধার করে। যে সকল বাড়িতে বৃদ্ধ-বৃদ্ধারা একাকী থাকেন তাদের মৃত্যুর পর এই ধরনের একের পর এক পচা গলা দেহ উদ্ধার হচ্ছে। ক্রমশ পরিবারগুলি ছোট হয়ে আসছে। আর এর দরুন মৃত্যুর সময়ও কেউ সঙ্গে না থাকায় মৃতদেহ পড়ে থেকে পচন ধরছে।

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?