Bidhannagar Polls: প্রার্থী তালিকায় নাম কৃষ্ণা, দেবরাজ, সব্যসাচীর, পুরো প্রার্থী তালিকা দেখে নিন….

তবে এক ব্যক্তি এক পদ নীতিতে বাদ গিয়েছেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক তথা বিদায়ী ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি থেকে দলে ফিরে এসে বিধাননগরের পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তীও ফের নিজের ওয়ার্ড থেকে দাঁড়িয়েছেন। রাজারহাট-গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকেও ফের প্রার্থী করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তবে এক ব্যক্তি এক পদ নীতিতে বাদ গিয়েছেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক তথা বিদায়ী ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। পরিবর্তে তাঁর মেয়ে অরাত্রিকা ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। ৩৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরপিতা নির্মল দত্তেও টিকিট পাননি। বাদ পড়েছেন ১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সুস্মিতা দাস, ৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর স্বাতী বন্দ্যোপাধ্যায়। দুজনেই সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

আগামী ২২ জানুয়ারি বিধাননগর পুরনিগমের ৪১টি ওয়ার্ডে ভোট নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে প্রার্থীতালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছিলেন দলের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠকে প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে নতুন মুখকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাতে দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

একনজরে দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা……

১ নম্বর ওয়ার্ড: পিনাকী নন্দী
২ নম্বর ওয়ার্ড: রহিমা বিবি মণ্ডল
৩ নম্বর ওয়ার্ড: আরাত্রিকা ভট্টাচার্য
৪ নম্বর ওয়ার্ড: শেহনওয়াজ আলি মণ্ডল
৫ নম্বর ওয়ার্ড: নন্দিনী বন্দ্যোপাধ্যায়
৬ নম্বর ওয়ার্ড: সম্রাট বড়ুয়া
৭ নম্বর ওয়ার্ড: দেবরাজ চক্রবর্তী
৮ নম্বর ওয়ার্ড: সুপর্ণা ঘোষ পাল
৯ নম্বর ওয়ার্ড: সমরেশ চক্রবর্তী
১০ নম্বর ওয়ার্ড: প্রণয় রায়
১১ নম্বর ওয়ার্ড: অনিতা বিশ্বাস
১২ নম্বর ওয়ার্ড: সেলিমা বিবি মণ্ডল
১৩ নম্বর ওয়ার্ড: মহম্মদ সিরাজ হক
১৪ নম্বর ওয়ার্ড: শিখা মোহন্ত
১৫ নম্বর ওয়ার্ড: সুজিত মণ্ডল
১৬ নম্বর ওয়ার্ড: জয়শ্রী বাগুই
১৭ নম্বর ওয়ার্ড: আশুতোষ নন্দী
১৮ নম্বর ওয়ার্ড: ইন্দ্রনাথ বাগুই
১৯ নম্বর ওয়ার্ড: পিয়ালি সরকার
২০ নম্বর ওয়ার্ড: প্রসেনজিৎ নাগ
২১ নম্বর ওয়ার্ড: মনোরঞ্জন ঘোষ
২২ নম্বর ওয়ার্ড: অতীন্দ্র সাহা
২৩ নম্বর ওয়ার্ড: ঝুঙ্কু মণ্ডল
২৪ নম্বর ওয়ার্ড: মণীশ মুখোপাধ্যায়
২৫ নম্বর ওয়ার্ড: পূর্ণিমা নস্কর
২৬ নম্বর ওয়ার্ড: সুশোভন মণ্ডল
২৭ নম্বর ওয়ার্ড: বিনু মণ্ডল
২৮ নম্বর ওয়ার্ড: প্রবীর সর্দার
২৯ নম্বর ওয়ার্ড: কৃষ্ণা চক্রবর্তী
৩০ নম্বর ওয়ার্ড: অনিতা মণ্ডল
৩১ নম্বর ওয়ার্ড: সব্যসাচী দত্ত
৩২ নম্বর ওয়ার্ড: কাকলি সাহা
৩৩ নম্বর ওয়ার্ড: বাণীব্রত বন্দ্যোপাধ্যায়
৩৪ নম্বর ওয়ার্ড: রঞ্জন পোদ্দার
৩৫ নম্বর ওয়ার্ড: জয়দেব নস্কর
৩৬ নম্বর ওয়ার্ড: চামেলি নস্কর মণ্ডল
৩৭ নম্বর ওয়ার্ড: মিনু দাস চক্রবর্তী
৩৮ নম্বর ওয়ার্ড: আলো দাস দত্ত
৩৯ নম্বর ওয়ার্ড: রাজেশ চিরিমার
৪০ নম্বর ওয়ার্ড: তুলসী সিনহা রায়
৪১ নম্বর ওয়ার্ড: রত্না ভৌমিক

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর