বিধায়কের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর পরে MLA Hostel-এ অধ্যক্ষ

তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যুর জেরে MLA Hostel পরিদর্শনে আসেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায়(Kolkata) পার্ক স্ট্রিট থানা(Park Street PS) এলাকার কিড স্ট্রিটে থাকা MLA Hostel-এ রহস্যজনক ভাবে মারা গিয়েছেন রাজ্যের এক বিধায়কের নিরাপত্তারক্ষী। পুরুলিয়া জেলার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক(TMC MLA) রাজীব লোচন সোরেনের(Rajib Lochon Soren) নিরাপত্তারক্ষী এবং রাজ্য পুলিশের কনস্টেবল জয়দেব ঘোড়াই(৩২)’র দেহ এদিন পড়ে থাকতে দেখা যায় MLA Hostel’র ২ নম্বর গেটের সামনে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তিনি ওপর থেকে পড়ে গিয়েছেন। তবে তিনি নিজে থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাকি অসতর্কতার মধ্যে পড়ে গিয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি ধোঁয়াশা রয়েছগে কোথা থেকে তিনি পড়েছেন তা নিয়েও। ছাদ থেকে নাকি পাঁচ তলার ব্যালকনি থেকে তা নিয়েও খটকা রয়েছে। ঘটনার জেরে এদিন MLA Hostel পরিদর্শনে আসেন রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Banerjee)।

জানা গিয়েছে, এদিন সকালে জয়দেব ঘোড়াইয়ের দেহ পড়ে থাকতে দেখা যায় MLA Hostel’র ২ নম্বর গেটের সামনে। তিনি কখন পড়ে গিয়েছেন বা ঝাঁপ দিয়েছেন তা ওই হস্টেলের কোনও কর্মী বা আবাসিক বলতে পারছেন না। গত বৃহস্পতিবার বিধায়ক রাজীব লোচন সোরেন MLA Hostel-এ আসেন। তাঁর সঙ্গেই এসেছিলেন জয়দেব। এদিন সকালে জয়দেবের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পার্ক স্ট্রিট থানার পুলিশ। আসেন লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরাও। পুলিশ জয়দেবের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের দাবি, ময়নাতদন্তের পরেই জানা যাবে ঠিক কীভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হস্টেলের ছাদ থেকে পড়েই মৃত্যু হয়েছে তাঁর। কেননা ৫ তলার যে রুলে বিধায়ক থাকেন সেখানকার ব্যালকনির কার্নিস বেশ উঁচু। সেখান থেক চট করে পড়ে যাওয়া বা ঝাঁপ দেওয়া সম্ভব নয়। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের