মুখ ফেরাচ্ছে মতুয়ারা, একুশের ছবি ভাবাচ্ছে বিজেপিকে

একুশে জুলাইয়ে তৃণমূলের সভায় মতুয়াদের জনস্রোতের যে ছবি ধরা পড়েছে তা কার্যত বিজেপিকে আরও উদ্বেগের দিকে ঠেলে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮টা আসন জিতে বিজেপির হর্তা কর্তা বিধাতারা ভেবে নিয়েছিলেন, বাংলা আর তার নিজের মেয়েকে চায় না। সেই ভুল তাঁদের ভাঙল একুশের বিধানসভা নির্বাচনের শেষে। এখন তাঁদের মাথায় চেপেছে একটাই চিন্তা, কীভাবে চব্বিশের ভোটে এই ১৮টা আসন ধরে রাখা যাবে তা নিয়ে। কেননা সঙ্ঘ হোক বা বেসরকারি সংস্থা, প্রায় সবার সমীক্ষাতেই ধরা পড়েছে উদ্বেগ চিত্র। চব্বিশে বাংলা থেকে শূন্যও হয়ে যেতে পারে বিজেপি। আর তাই এখন শুরু হয়েছে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। উনিশের ভোটে বিজেপির সহায়ক হয়েছিল যে ২-৩টি ভোট ব্যাঙ্ক তাদের মধ্যে অন্যতম ছিল মতুয়ারা(Matuya)। সেই মতুয়া সম্প্রদায় যে বিজেপি(BJP) থেকে মুখ ঘোরাতে শুরু করে দিয়েছে তার আভাস মিলতে শুরু করে দিয়েছে সাম্প্রতিককালে হয়ে যাওয়া পুরনির্বাচন থেকেই। আর গতকাল একুশে জুলাইয়ে(21 July) তৃণমূলের(TMC) সভায় মতুয়াদের জনস্রোতের যে ছবি ধরা পড়েছে তা কার্যত বিজেপিকে আরও উদ্বেগের দিকে ঠেলে দিয়েছে।

উনিশের ভোটে মতুয়াদের সমর্থনের জোরেই বিজেপি বনগাঁ, রানাঘাট, উত্তর মালদা, কোচবিহার, বাঁকুড়া ও বিষ্ণুপুরের মতো আসনে জয়ী হয়েছিল। সেই জয়ের ধারা অব্যাহত ছিল একুশের বিধানসভা ভোটেও। তার জেরেই ওই সব লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা বেশির ভাগ বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছে বিজেপি। কিন্তু একুশের সেই ভোটের পরেই দেখা গেল পুরসভা নির্বাচনে ওই সব এলাকাতে একটি পুরসভাতেও জিততে পারেনি গেরুয়া শিবির। কিছু কিছু জায়গায় তো তাঁরা খাতাও খুলতে পারেনি। এতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছিল বঙ্গ বিজেপিতে। সেই উদ্বেগ কার্যত আরও বাড়িয়ে দিয়েছে একুশে জুলাইয়ে তৃণমূলের সমাবেশ মতুয়াদের ঢলের ছবি। গতকাল বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের(Mamatabala Thakur) নেতৃত্বে মতুয়াদের একটি বিশাল দল একুশের সভায় যোগ দিয়েছিল। আর এই ভিড়ই কার্যত রাতের ঘুম কেড়েছে বিজেপির। গতকাল বনগাঁ, গোবরভাঙা, ঠাকুরনগর, হাবড়া, অশোকনগর থেকে শুরু করে রানাঘাট, কল্যাণী, চাকদহ, হাঁসখালি, হরিণঘাটা এলাকা থেকে মতুয়ারা এসেছিলেন দলে দলে তৃণমূলের সমাবেশ। হাতে ছিল ঢাক, ঢোল, কাঁসর, করতাল, খঞ্জনি। সঙ্গে চলেছিল এই সব বাদ্য সহযোগে নাচ।  

এখন প্রশ্ন হচ্ছে কেন মতুয়ারা আবারও তৃণমূলমুখী? একুশের সভায় আসা মতুয়াদের দাবি, ‘বিজেপি হচ্ছে মিথ্যাবাদী। নরেন্দ্র মোদী, অমিত শাহরা মিথ্যা কথা বলেছিলেন। নাগরিকত্ব, এনআরসি লাগুর প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছে টেনেছিলেন। এখন মিথ্যা টের পেয়েছি। কিন্তু দিদি কথা রেখেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছি। তাই গত পুরভোটে পাপের প্রায়শ্চিত্ত করেছি। মমতা যা বলেন তা করেন। সেই কথা তিনি পালন করেন। তাই তাঁকে শ্রদ্ধা জানাতেই আমরা সভায় এসেছি।’

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay