বিচারককে হুমকির ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি

আসানসোলের সিবিআই আদালতের বিচারককে হুমকি দেওয়ার পর সেই ঘটনার প্রতিবাদ জানাতে বিজেপির আইনজীবী সেল দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিচারককে হুমকি দেওয়ার ঘটনায় এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেয় জনৈক বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি। অনুব্রত মণ্ডলের জামিন না দিলে ওই বিচারক এবং বিচারকের পরিবারকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় সেই চিঠি।

সূত্রের খবর, আসানসোলের সিবিআই আদালতের বিচারককে হুমকি দেওয়ার পর সেই ঘটনার প্রতিবাদ জানাতে বিজেপির আইনজীবী সেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছে। বুধবার দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এন ভি রামানার সঙ্গে দেখা করবেন বিজেপির আইনজীবীরা। বিচারপতি এ দিন দুপুরে আইনজীবীদের সময় দিয়েছেন বলে জানা গিয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার সঙ্গে আইনজীবী কবির শঙ্কর বসু-সহ তিন জন আইনজীবী দেখা করে হুমকির ঘটনার প্রতিবাদ জানাবেন। তাঁরা লিখিতভাবে প্রতিবাদ জানাবেন বলে জানা গিয়েছে। বিজেপি-পন্থী আইনজীবীদের দাবি, বিচারককে হুমকি দেওয়ার ঘটনা দেশের বিচার ব্যবস্থার উপর আক্রমণ।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় বীরভুমের তৃণমূল সভাপতি অবুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে তিনি বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। আসানসোল সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি চলছে। মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়া হয়। অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারক ও তাঁর পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি চিঠিতে উল্লেখ করা হয়। এই ঘটনায় রাজ্য রাজনীতি শোরগোল পড়ে যায়। এর মাঝে বুধবার বিষয়টি নিয়ে দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হচ্ছেন বিজেপির আইনজীবীরা।

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

বিয়ের পর সন্তানদের ইসলামিক শিক্ষা দিয়েছিলেন শর্মিলা ঠাকুর, বড় তথ্য ফাঁস করলেন কন্যা সাবা

আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ