অপর্ণা সেনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ কল্যাণের

রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের এক্তিয়ার বাড়ানো প্রসঙ্গে অপর্ণা সেন বলেছিলেন, ‘যে বিএসএফ আছে, তা কি যথেষ্ট নয়। কীভাবে ছিটমহলের মানুষের উপর অত্যাচার হয়। ভাবলেই শিউরে উঠতে হয়।’ সেই মন্তব্যের জেরেই কল্যাণ চৌবে অপর্ণাকে চিঠি পাঠিয়ে ওই মন্তব্য প্রত্যাহার বা ক্ষমা চাওয়ার দাবি জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: গেরুয়া শিবিরের বিষনজরে পড়েছেন প্রখ্যাত অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তাঁর বিরুদ্ধে কলকাতার উল্টোডাঙা থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। তাঁর অভিযোগ, গত বছরের নভেম্বর মাসে অপর্ণা সেন বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগ তুলেছিলেন, তা তিনি প্রত্যাহারও করেননি বা ওই মন্তব্যের জন্য ক্ষমাও চাননি। দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগ অভিনেত্রী এনেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার সামিল। তাই অপর্ণার বিরুদ্ধে পুলিশ যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেয় তার জন্যই তিনি ওই লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখানেই থেমে যাননি কল্যাণ। রীতিমত হুমকির সুরে জানিয়ে দিয়েছেন, বিষয়টি নিয়ে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। কলকাতা পুলিশের কমিশনার ও ডিসি ইএসডিকেও এই মর্মে চিঠি পাঠিয়েছেন ওই বিজেপি নেতা।

উল্লেখ্য, গত বছরের ১৬ নভেম্বর একটি সাংবাদিক বৈঠকে সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন অপর্ণা সেন। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের এক্তিয়ার বাড়ানো প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘যে বিএসএফ আছে, তা কি যথেষ্ট নয়। কীভাবে ছিটমহলের মানুষের উপর অত্যাচার হয়। ভাবলেই শিউরে উঠতে হয়।’ সেই মন্তব্যের জেরেই বিজেপির নেতারা অপর্ণার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। পাশাপাশি সেই সময়েই কল্যাণ চৌবে অপর্ণাকে চিঠি পাঠিয়ে ওই মন্তব্য প্রত্যাহার বা ক্ষমা চাওয়ার দাবি জানান। যদিও অপর্ণা এখনও সেই চিঠির কোনও জবাব দেননি। এবার তাই অপর্ণার বিরুদ্ধে সোজা থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের করেছেন কল্যাণ। লিখিত ভাবে এই অভিযোগ করা হয়েছে।

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর