রাহুলের মনোনয়নে একের পর এক ভুল!‌ অবশেষে টুকে ফর্ম পূরণ বিজেপি প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্যসভার টিকিট মিলেছে। কিন্তু মনোনয়ন জমা দিতে গিয়ে একের পর এক ভুল করলেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। আজ, বৃহস্পতিবার রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু বিধানসভায় মনোনয়ন দিতে এসে ভুলের হোঁচট খেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আর তার জেরে বেলা ১২ টায় যে কাজ শেষ হওয়ার কথা ছিল তা পার হয়ে যাওয়ার পরেও সংশোধনের গেরোতেই আটকে রইলেন বিজেপি প্রার্থী। চারটি ফাইল তৈরি করা হলেও চারটিতেই একই ভুল করেন তিনি। আগে ৯ বার নির্বাচনী লড়াইয়ে নেমে মিলেছিল শুধু পরাজয়। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলেও সেখানে একের পর এক ভুল করলেন রাহুল সিনহা।

এদিকে মনোনয়নের ফর্ম পূরণ করতে গিয়ে বারবার ভুল করেন এই পদ্মনেতা। যা নিয়ে বিধানসভার অন্দরে জোর চর্চা শুরু হয়। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোল করতে এগিয়ে আসেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। খুঁজে বের করা হল রাজ্যসভার প্রাক্তন সাংসদ শমীক ভট্টাচার্যের আগের ফর্ম। তারপর সেটা দেখেই নিজের ফর্ম পূরণ করলেন রাহুল সিনহা। রাহুলের মনোনয়নের পথে বাধা হয়ে দাঁড়ায় এফিডেভিট। কিছু ভুলের কারণেই দফায় দফায় থমকে যায় তাঁর মনোনয়ন পেশ। যেখানে স্পষ্ট করে ‘নট অ্যাপ্লিকেবল’ লেখার কথা ছিল, সেখানে লেখা হয়েছে সংক্ষেপে ‘এন\‌এ’। আর সরকারি নিয়ম অনুযায়ী এফিডেভিটের নির্দিষ্ট কিছু জায়গা হাতে লেখার নির্দেশ থাকলেও, ভুলবশত তা ছাপানো হয়ে আসে।

অন্যদিকে গত দু’দিন সরকারি ছুটি ছিল। তাই যাবতীয় নথি গুছিয়ে উঠতে দেরি হয়ে যায়। অবশেষে সব কাজ শেষ করতে গিয়েই বিপত্তি দেখা দেয় বলে যুক্তি বিজেপির। এই ঘেঁটে যাওয়া দশা দেখে ক্ষেপে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকে বলতে শোনা যায়, ‘‌শমীকদার নমিনেশন ফাইলটা বের করে মিলিয়ে দেখুন।’‌ তখন তড়িঘড়ি তা করা হয়। বিড়ম্বনায় পড়া পরিস্থিতি তখন কাটে। আর জমা হয় রাহুল সিনহার মনোনয়ন। এই নিয়ে তৃণমূল হাসছে। তবে কোনও প্রতিক্রিয়া দেয়নি কেউ।

তাছাড়া রাহুল সিনহা আদি নেতা। তাই তাঁকে রাজ্যসভায় পাঠাতে চেয়েছিল বিজেপি। শমীক ভট্টাচার্যের সুপারিশ পৌঁছে যায় কেন্দ্রীয় নেতাদের কাছে। তাতে পড়ে সিলমোহর। এই ঘটনায় খুশি হন বিজেপি নেতা রাহুল। কিন্তু বিধানসভায় এসে মনোনয়ন পেশের সময় এমন ঘটনা ঘটবে তা কেউ ভাবতেও পারেননি। বিজেপির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, টেনশনে এমন হয়েছে। তবে শুধরে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে এবার রাজ্যসভার পাঁচটি আসনে নির্বাচন। তৃণমূল কংগ্রেসের চারজন এবং বিজেপির একজন।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের