‘‌সব কাজই করতে হবে একসঙ্গে’‌, প্রাতঃভ্রমণে এসে মুখ খুললেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার সকাল থেকেই সক্রিয় হয়ে উঠলেন শপথ নেওয়া নয়া বিধায়ক দিলীপ ঘোষ। এবার তিনি রাজ্যের মন্ত্রী হতে চলেছেন। এর আগে বিধায়ক হলেও থাকতে হয়েছিল বিরোধী আসনে। সাংসদ হয়েছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গে তাঁর দল ছিল বিরোধী আসনে। এবার রাজ্যে ডবল ইঞ্জিন সরকার। তার উপর তিনি মন্ত্রী হবেন এটা একপ্রকার নিশ্চিত। রাজ্যপাল আরএন রবি তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন। কিন্তু দিলীপ ভাল–মন্দ দুই অবস্থায় ইকোপার্কে প্রাতঃভ্রমণ ছাড়েননি। আজ, রবিবার একইরকম মেজাজে হাজির হলেন তিনি প্রাতঃভ্রমণে। শারীরিক কসরৎ করার পর মুখোমুখি হলেন সাংবাদিকদের।

এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী পরিকল্পনা জানালেন। একইসঙ্গে পূর্বতন সরকার এবং তাদের দল নিয়েও কটাক্ষ করেছেন। ঘরের আসন খড়্গপুরে দাঁড়িয়ে বেশ ভাল ব্যবধানেই জিতেছেন দিলীপ ঘোষ। শনিবার শপথ নিয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবার শুধু কাজ হাতে আসার অপেক্ষা। রাজ্যবাসীর জন্য ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত তিনি। ইকোপার্কে প্রাতঃভ্রমণ করে সেকথাই জানালেন এই দাবাং নেতা। গতকাল শপথ নিয়েছেন, এবার কী কী কাজ করবেন? এই প্রশ্ন করা হয়েছিল তাঁকে। জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘‌চার্জ যতক্ষণ না আসছে কাজ শুরু করতে পারব না। শুধু ঢোকা হয়েছে। দফতর ভাগ হবে৷ আরও অনেক মন্ত্রী শপথ নেবেন৷ সময় লাগবে দু’‌চারদিন।’‌

অন্যদিকে বাংলার রাজনীতিতে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য বিরোধী হিসেবে দিলীপের নাম উঠে আসত। মাঝে দলের সঙ্গে খানিকটা দূরত্ব হলেও হাল ছাড়েননি তিনি। তখনও নিয়মিত আসতেন ইকোপার্কে। এখন ক্ষমতায় ফিরেও সকালটা শুধুই ইকোপার্কের। এখন দল দায়িত্ব দিয়েছে। তাই তিনি কাজ করতে চান। এবার কাজ হবে বাংলার মানুষের জন্য। শপথ নিয়ে এবার ঠিক কী করবেন তিনি? কোন কাজে হাত দেবেন? দিলীপ ঘোষের উত্তর, ‘‌দফতর মেলেনি, সেই প্রক্রিয়া সম্পন্ন করতে খানিকটা সময় লাগবে। যতক্ষণ না চার্জ পাচ্ছি, ততক্ষণ অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এখনও অনেক শপথ বাকি। তবে সব কাজই করতে হবে একসঙ্গে।’‌

এছাড়া একসঙ্গে কাজ করেই বাংলার মাটিতে সাফল্য নিয়ে আসতে চান তিনি। একসঙ্গে লড়াই করেই বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে আসা গিয়েছে। এমনটাই মনে করেন তিনি। আর তাই দিলীপ ঘোষের বিরোধী দলকে কড়া বার্তা, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘স্যান্ডউইচ রাজনীতি’ আর চলবে না। এতদিন বিরোধীদের ঘরবাড়ি ভেঙেছেন, তাঁদের ওপর অত্যাচার করেছেন। আজ যখন সেই জ্বালায় পড়েছেন, তখন আশ্রয়ের জন্য গাছে উঠতে হচ্ছে। চুপ করে বসে দেখুন কী হচ্ছে। এখন কেউ আপনার পাশে নেই, এমনকী আপনার নিজের দলের লোকেরাও নেই। নিজের দলের লোকেরাই ঘরছাড়া হয়ে রয়েছেন, আগে তাঁদের খোঁজ নিন।’‌

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে