বৈঠকে বনসলের সঙ্গে সরাসরি কথা বলার দাবি জানালেন বিজেপি বিধায়করা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তাই বুধবার বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভা অধিবেশনের শেষ দিনে মুরলী ধর সেন লেনে(Murali Dhar Sen Lane) বৈঠকে বসলেন শুভেন্দু অধিকারী সহ অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দরা। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপি সদস্য সংখ্যাও মাত্র ২৫ লক্ষ হয়েছে। তাই বঙ্গ বিজেপি নেতাদের অনুরোধ মেনে সদস্য সংগ্রহ অভিযান নেতৃত্বে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৈঠকে বিজেপির বিধায়কদের বৃহস্পতিবার থেকে এলাকায় পৌঁছে সদস্য সংগ্রহ অভিযান ব্যাপকভাবে শুরু করার নির্দেশ দেওয়া হল।

আগামী ২১ ডিসেম্বরের মধ্যে বিজেপির বিধায়কদের নিজের নিজের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে বিজেপির সদস্য সংগ্রহ সংখ্যা লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় বনসলের ক্ষোভের মুখে পড়তে হয়েছে বঙ্গ বিজেপি ব্রিগেডকে। বুধবারের বৈঠকে একাধিক বিজেপির বিধায়করা মূল পরিষদীয় দলের সঙ্গে সংগঠনের মধ্যে কো-অর্ডিনেশনের অভাবের বিষয়টিকে সামনে এনেছেন। এ বিষয়ে তারা সরাসরি বনসলের সঙ্গে কথা বলার প্রস্তাব রেখেছেন। সপ্তাহখানেকের মধ্যে সেই বৈঠক হতে পারে বলে সুত্র মারফত জানা গিয়েছে। বিজেপি বিধায়কদের এখন থেকে ২০২৬ সালের ভোট প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বলা হয়েছে, এলাকায় গিয়ে মানুষের সমস্যা শুনতে সমাধানের চেষ্টা করতে। এই বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকে ভিতরে আলোচনার বিষয়ে মুখ না খুললেও তিনি বলেন এটা একটি রুটিন বৈঠক ছিল। সূত্র মারফত জানা গিয়েছে, একাধিক বিধায়করা জানিয়েছে তাদের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার অন্যতম কারণ বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছিল। তাই সময় দেওয়া যাচ্ছিল না। প্রত্যেক বিজেপি বিধায়ক কে বৃহস্পতিবার থেকে নিজের এলাকায় পৌঁছে গিয়ে সদস্য সংগ্রহ অভিযানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় ২৫ লক্ষ সদস্য সংখ্যার পরিসংখ্যানকে এক কোটি সদস্য সংখ্যার লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেন কিনা বঙ্গ বিজেপির বিধায়করা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের