ভাষা দিবসে মুখ্যমন্ত্রীর মঞ্চে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ, দলত্যাগের জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে হাজির রয়েছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই উপলক্ষ্যে দেশপ্রিয় পার্কে ভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন এবং বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মান প্রদান করা হয়। বিজেপি সাংসদকে পাশে নিয়ে মমতার এই অনুষ্ঠান অন্যমাত্রা দিয়েছে। 

প্রতিবারই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে দেশপ্রিয়পার্কে। শহিদদের প্রতি সম্মান জানান তিনি। এবারো তাঁর অন্যথা হয়নি। এবারও বিধানসভা নির্বাচনের আগে পালন করলেন ভাষা দিবস। তবে এবার বিজেপি সাংসদকে সঙ্গে নিয়ে ভাষা দিবস পালন করলেন। এসআইআর নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন অনন্ত মহারাজ। আবার মমতা বন্দ্য়োপাধ্যায়ের মঞ্চে হাজির রয়েছেন তিনি। অনন্ত মহারাজের দীর্ঘায়ু কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কার্শিয়াং-র বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তারপরেই আরও এক বিজেপি বিধায়ক মুখ্যমন্ত্রীর মঞ্চে। এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। ফের কি ভাঙতে চলেছে পদ্মশিবিরি? দলবদলের জল্পনা ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাই শোনা গেল তাঁর গলায়। তারপরেই জল্পনা আরও দৃঢ় হচ্ছে। রাজবংশীদের জন্য যেভাবে লড়াি করছেন অনন্ত মহারাজ, সেইভাবে লড়াি চালিয়ে যাওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে বিশ্বের সকল ভাষাভাষির মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই পুণ্যদিনে সম্মান জানাই বিশ্বের সকল ভাষা ও ভাষাভাষী মানুষকে। বিশ্বের সকল দেশের সকল ভাষা-শহিদদের ও ভাষা-সংগ্রামীদের জানাই আমার প্রণাম ও অন্তরের শ্রদ্ধা।

শেষ মুহুর্তের গোলে জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোয় নেইমারহীন ব্রাজিল

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

চুল পড়া বাড়ছে? নারকেলের দুধ দিয়ে ঘরেই বানিয়ে নিন ৫টি সহজ হেয়ার কেয়ার প্যাক

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের