বঙ্গবিভূষণ পেলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ-নচিকেতা-শ্রীরাধা, তালিকায় আর কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি : সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একঝাঁক প্রথিতযশা ব্যক্তিত্বের হাতে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষন পুরস্কার তুলে দেওয়া হল। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি সাংসদ অনন্ত মহারাজ।

অনন্ত মহারাজকে রাজবংশীদের সমাগ্রিক উন্নয়নে সদর্থক করার জন্য বঙ্গবিভূষণ দেওয়া হয়েছে। তাঁর হাতে স্মারক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সঙ্গীতে শিবাজী চট্টোপাধ্যায়ের অবদানের জন্য তাঁকে রাজ্য সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেছে। তাঁর হাতে এদিন স্মারক তুলে দেওয়া হয়েছে। নচিকেতা চক্রবর্তীকেও দেওয়া হয়েছে বঙ্গবিভূষণ। সঙ্গীতের প্রতি তাঁর কৃতি ও অবসানকে মাথায় রেখেই সম্মান। সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের প্রতিভাবাংলা সঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করেছে। তাঁকেও বঙ্গবিভূষণ সম্মান প্রদান করা হয়েছে। গণেশ চন্দ্র হালুইকে বাংলার চিত্রকলায় তাঁর কৃতির কথা মাথায় রেখে তাঁকে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে। পাশাপাশি লোপামুদ্রা মিত্রকেও বঙ্গবিভূষণ সম্মান প্রদান করা হয়েছে। বঙ্গবিভূষণ পেয়েছেন বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী, শ্রজাত বন্দ্যোপাধ্য়ায়।

বঙ্গবিভূষণের পাশাপাশি বঙ্গভূষণ লম্মানও প্রদান করা হয়েছে। বঙ্গভূষণ পেয়েছেন কলেন্দ্রনাথ মান্ডি, শ্যামচাঁদ বাগদি, নন্দলাল বাউড়ি, মৃনাল কান্তি বিশ্বাস, চন্দন লোমজেল, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টপাধ্যায়, রূপপঙ্কর বাগচি, অদিতি মুন্সি, কার্তিক দাস বাউল, নাজমুল হক। স্টারজলসা ও জি বাংলাকে চ্যানেলকেও দেওয়া হয়েছে বঙ্গভূষণ। বঙ্গভূষণ পেয়েছেন সমরেশ মজুমদার, পরমব্রত চট্টোপাধ্য়ায়, বিবেক কুমার। অদিন ভাষাদিবসের মঞ্চ থেকে বাংলা ভাষার ওপরে অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেছেন, বাংলা ভাষাকে অসম্মান করবেন না। বাংলা ভাষায় কথা বললে তার পিছনে অনুপ্রবেশকারী তক মারা গিয়ে দিয়ে অত্যাচার করা হচ্ছে। কোন ভাষার ওপর আক্রমণ হলে আমরা রুখে দাঁড়াব। ভিন রাজ্যের বহু মানুষ বাংলাতে কাজ করেন। তাকে আমরা ভাই বোনের মত সম্মান করি। তাদের ওপর বুলডোজার চালানো হয় না। তিনি প্রশ্ন তুলেছেন বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলার সংস্কৃতিকে অসম্মান করা হয়। যেকোনো ভাষার উপরেই আক্রমণ হলে প্রতিবাদ জানানো হবে।

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

ফের তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবার মতো তন্দুরি আলু পরোটা

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

মমতার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডি-র তল্লাশি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

আলুর খোসা আর আবর্জনা নয়! বানিয়ে নিন ৫টি সহজ ও সুস্বাদু রেসিপি

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা