বার বার রাজ্যপালকে সমালোচনা কেন শুভেন্দুর? বিজেপির অন্দরে এবার অস্বস্তি

সূত্রের খবর বিষয়টি নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) একের পর এক সমালোচনা করে চএলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার এই বিষয়টি বিজেপির (BJP) অন্দরে অস্বতি তৈরি করেছে বলে সূত্রের খবর। সূত্রের খবর বিষয়টি নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। কার্যত শুভেন্দুর (Suvendu Adhikary) পন্থা নিয়ে দ্বিধাবিভক্ত রাজ্য বিজেপি। শুভেন্দু ছাড়া একমাত্র বিজেপির স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) রাজ্যপালকে সমালোচনার পথে পা বাড়িয়েছেন।

বিজেপি সূত্রের খবর, বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে রাজ্যের সাংসদদের বার্তা দেওয়া হয়েছে। তবে এই নিয়ে শুভেন্দুকে কোনও বার্তা দেওয়া হয়েছে কি না দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সে বিষয়ে কেউ মুখ খুলছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক নেতা বলেন, সিভি আনন্দ বোস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পছন্দের মানুষ। তাঁকে বাংলার রাজ্যপাল করে পাঠানোতে সম্মতি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ফলে লাগাতার তাঁকে আক্রমণ করলে ভুল বার্তা যেতে পারে।

প্রসঙ্গত গত জানুয়ারি মাসে রাজভবনে রাজ্যপাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন। যা নিয়ে সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে নিশানা করে তিনি বলেছিলেন ‘সংবিধানের রক্ষক হচ্ছে বিচারব্যবস্থা আর রাজভবন। রাজ্যের পীড়িত জনগণের মনে রাজ্যপালের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। তা নষ্ট করতে নাটক করা হয়েছে। রাজ্যপালের থাকা উচিত ছিল না।’ শুধু শুভেন্দু একা নন সম্প্রতি রাজ্যপালকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। এই বিজেপি নেতা রাজ্যপালকে রাজ্য সরকারের জেরক্স মেশিন বলে কটাক্ষ করেছিলেন। সরস্বতী পুজোর দিনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজভবনে রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠান নিয়ে তিনি বলেন, রাজভবনে এভাবে হাতেখড়ির অনুষ্ঠান দেখে আমার যেমন কেমন কেমন লাগছে। রাজ্যপালের এই হাতেখড়ি দিয়ে বাংলা শেখার ইচ্ছাপ্রকাশকে রাজনৈতিক স্টান্ট বলে অভিহিত করেছিলেন বিজেপি নেতা।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা