BREAKING: করোনা আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি, ভর্তি হাসপাতালে

কোনও ঝুঁকি না নিয়ে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাসের থাবায় এবার কাবু হলেন বঙ্গ বিজেপির নয়া মুখিয়া সুকান্ত মজুমদার। রবিবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড পজিটিভ ধরা পড়ে। শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটায় কোনও ঝুঁকি না নিয়ে সন্ধ্যা সাতটা নাগাদ ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের চিকি‍ৎসকদের সঙ্গে পরামর্শ করার পাশাপাশি করোনা পরীক্ষা করানোরও অনুরোধ জানিয়েছেন রাজ্যের পদ্ম শিবিরের সেনাপতি।

রাজ্যে করোনার সংক্রমণ বাড়ার পরেও অবলীলাক্রমে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। কিন্তু গত কয়েকদিন ধরে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। বাড়িতেই নিজেকে বন্দি রেখেছিলেন। বেশ কয়েকদিন ধরেই জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়েছিলেন। শনিবার অবশ্য ভার্চুয়ালি দলের একাধিক বৈঠকে যোগ দিয়েছিলেন।

সূত্রের খবর, শনিবার রাত থেকেই করোনার নানা উপসর্গ দেখা যায় রাজ্য বিজেপি সভাপতির শরীরে। চিকি‍ৎসকদের পরামর্শে রবিবার সকালে নমুনা পরীক্ষা করান তিনি। সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। শরীরে অক্সিজেনের মাত্রা-ও অনেকটা কমে যায়। চিকি‍ৎসকদের পরামর্শে সন্ধ্যা সাতটা নাগাদ দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। যদিও চিকি‍ৎসকরা জানিয়েছেন, করোনার নানা উপসর্গ থাকলেও বিজেপি রাজ্য সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকি‍ৎসায় সাড়া-ও দিচ্ছেন তিনি।

অন্যদিকে দলের রাজ্য সভাপতির করোনা আক্রান্তের খবর শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েন বিজেপির নেতা-কর্মীরা। অনেকেই রাতে হাসপাতালে ভিড় জমান। রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে সুকান্তের শারীরিক অবস্থা নিয়ে খোঁজখবর নিয়েছেন দলের শীর্ষ নেতারাও।

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির