সংখ্যালঘুদের নিয়ে বেফাঁস মন্তব্য শুভেন্দুর, দলের অনুমোদন নেই জানালেন সুকান্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সব কা সাথ, সব কা বিকাশ’ স্লোগান বন্ধের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তা নিয়ে বিজেপির অন্দরেই শুরু হয়েছে আলোচনা। তাতে বেশ চাপে পড়েন শুভেন্দু। তাই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন বিরোধী দলনেতা।  কিন্তু তাঁর এই বক্তব্যকে গুরত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,’শুভেন্দুর এই বক্তব্যকে গ্রহণ করবে না দল। বাংলায় ঐক্যবদ্ধ ভাবে বিজেপি এগোবে। ‘  আর বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলে দাবি , লোকসভা নির্বাচনে বঙ্গে পদ্মের এই ভরাডুবির জন্য দায়ী  শুভেন্দু।

অন্যদিকে, এদিন সুকান্তের মন্তব্যের পরেই  নিজের বক্তব্য নিয়ে ফের সাফাই দিয়েছেন  শুভেন্দু অধিকারী। তিনি বলেন,’ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।   ধর্মীয় মেরুকরণের অভিযোগের জবাব দিতে গিয়ে এই বক্তব্য করেছিলাম। মোদির স্লোগানে তাঁর ভরসা রয়েছে। তিনি তা বদলও করতে চাননি। ‘

কী বক্তব্য করেছিলেন শুভেন্দু? এদিন সায়েন্স সিটিতে দলীয় বৈঠক থেকে বিরোধী দলনেতা বলেছিলেন, ‘আপনারাও বলেছেন সব কা সাথ, সব কা বিকাশ। আর বলব না। এবার থেকে বলব যো হমারি সাথ, হম উনকা সাথ। সব কা সাথ, সব কা বিকাশ বন্ধ করো।‘ আর বক্তব্যের শেষে শুভেন্দু বলেন, ‘ নো নিড অফ সংখ্যালঘু মোর্চা।‘ অর্থাৎ তিনি বলতে চেয়েছেন দলে সংখ্যালঘু মোর্চা রাখার প্রয়োজন নেই।  এই বক্তব্যের পর বিজেপি অন্দরে আশঙ্কা তৈরি হয়েছে প্রকাশ্য কর্মসূচিতে শুভেন্দুর এমন মন্তব্য দলের  ভাবমূর্তি নষ্ট করবে। প্রকাশ্যে কেউ কিছু স্পষ্টভাবে না বললেও কীভাবে এই অস্বস্তি কাটান যায়। তা নিয়ে চাপে রয়েছে গেরুয়া শিবির।

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী