নামখানার অসুস্থ BLOকে অ্যাম্বুলেন্সে করে এনে নির্বাচন আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে অসুস্থ বিএলওকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে বিক্ষোভ শুরু।ফের বিক্ষোভ বিএল ও রক্ষা কমিটির।দেবাশীষ দাস blo নামখানার ফেজারগঞ্জ ২৭৬ নম্বর বুথের। এসআইআর এর কাজ করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন ।পিজি হাসপাতাল ইতিমধ্যেই ভর্তি রয়েছেন । তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে মঙ্গলবার বিকেলে মুখ্য নির্বাচনী অধিকারিকের দফতরের বাইরে বি এল ও রক্ষা কমিটির সদস্যদের। নতুন করে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে নির্বাচন আধিকারিকের দফতরের বাইরে।

কলকাতা পুলিশ অবশ্য তৎপর রয়েছে। অন্যদিকে,হাওড়ায় ফের SIR এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেন BLO কুসুম মজুমদার। বালি বিধানসভা অঞ্চলে ৩২ নম্বর পার্টে এসআইআর এর কাজ করছেন তিনি। বাড়ি বালির শান্তিরাম এলাকায়। পেশায় শিক্ষিকা। বালির ব্যারাকপুর হাইস্কুলে মিটিং করতে করতে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে বেসরকারি নার্সিংহোমে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে বাড়িত আছেন BLO কুসুম মজুমদার ।রেস্ট নেবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফোনে খোঁজখবর নিয়েছেন এলাকার বিধায়ক ডাক্তার রানা চট্টোপাধ্যায়।

এর আগেও একাধিক BLO কাজের চাপে অসুস্থ হয়েছেন। মৃত্যুর ঘটনাও ঘটেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বিএলও অসুস্থ হয়ে পড়বেন তার সহকারি বাকি কাজ এগিয়ে নিয়ে যাবেন। অসুস্থ BLO কে কাজে লাগানো হবে না। কোন বিএলও’ র যদি মৃত্যু হয় সে ক্ষেত্রে নির্বাচন দফতর ক্ষতিপূরণ দেবে বলেও জানানো হয়েছে। তবে তার আগে জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট আসতে হবে। তবেই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ইতিমধ্যে এসআইআর ফর্ম ভোটারদের কাছ থেকে কালেকশন করার পর তার তথ্য আপলোডের সময়সীমা বাড়ানো হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোযোগ মঙ্গলবার দাবী করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপরেই ভোটার খসড়া তালিকা প্রকাশিত হবে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে