ইডেনে আইপিএল ম্যাচ চলাকালীন, বোমা রাখা রয়েছে বলে হুমকি মেল, বাড়ল নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলাকালীন হুমকি ই- মেইল আছে সিএবিএতে(CAB)। ওই হুমকি মেলে বলা হয় ইডেনের মধ্যে শক্তিশালী বোম রাখা আছে। সঙ্গে সঙ্গে ইডেন চত্বরে ভেতর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। শুরু হয়েছে বম্ব স্কোয়াডের (Bomb Squard)বিভিন্ন জায়গায় তল্লাশি।বুধবার মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে ম্যাচ খেলতে ইডেনে নামে কেকেআর(KKR)। ওই ম্যাচ চলাকালীন সিএবিতে মেইল(Mail) করে বোমা রাখার হুমকি দেওয়া হয়। কোনরকম ঝুঁকি নেওয়া হয়নি কলকাতা পুলিশ এবং সিএবির পক্ষ থেকে। গোটা ইডেন(Eden) চত্বর ঘিরে নিরাপত্তা দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়।

‘অপারেশন সিঁদুর’ পর এটি হল আইপিএলের(IPL) প্রথম ম্যাচ। যেটি ইডেনে অনুষ্ঠিত হচ্ছে। শুধু তাই নয় বুধবার দুপুরে আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ও বোম রাখার হুমকি মেল এসেছে। সেখানে ম্যাচ রয়েছে আগামী ১৪ মে। ভারতীয় সেনার দ্বারা ‘অপারেশন সিঁদুর’ পর আইপিএলের প্রথম ম্যাচে শুরু হওয়ার আগে বেজেছে জাতীয় সংগীত। ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে ইডেনে জাতীয় সংগীত বাজানো হয়। দুদলের ক্রিকেটাররাই মাঠে দাঁড়িয়ে সম্মান জানায় ভারতীয় সেনা ও জাতীয় সংগীতকে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবার রাতে জঙ্গিদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় থাকা জঙ্গিদের ঘাটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করার পর মঙ্গলবার রাতে ভারতীয় সেনা তাঁর বদলা হিসেবে প্রত্যাঘাত নিতে জঙ্গী ঘাঁটিগুলোকে আক্রমণ করে। দুই মহিলা সেবা কর্তার নেতৃত্বে এই অপারেশন চালানো হয় মঙ্গলবার মধ্যরাতে।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির