বউবাজারের হোমিওপ্যাথি কলেজে পরীক্ষা দিতে এসে অচৈতন্য হলেন ৫ পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্য কলকাতার শিয়ালদহ সংলগ্ন বউবাজার এলাকায় বদ্ধ ঘরে অসুস্থ হয়ে পড়লেন একাধিক জন।ছোট্ট বারান্দায় ৬০ জন পরীক্ষার্থী ।পরীক্ষা দিতে এসে শিয়ালদহের হোমিওপ্যাথি কলেজ অসুস্থ ৫ পরীক্ষার্থী ।বদ্ধ ঘরে ৬০ জন পরীক্ষার্থীকে অপেক্ষা করতে বলা হয়।যোগা ন্যাচারোপ্যাথি প্র্যাকটিক্যাল পরীক্ষা (Pratical Exam)ছিল এদিন । বৌবাজার হোমিওপ্যাথি কলেজে(Bowbazar Homeyopathy College ) দমবন্ধ করা অবস্থায় শিকার হয়ে ৫ পরীক্ষার্থী অচৈতন্য হয়ে পড়েন। সঙ্গে থাকা অন্যান্য পরীক্ষার্থীরা তাদের অচৈতন্য অবস্থায় নিচে নামিয়ে পার্শ্ববর্তী একটি শীততাপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যায়। কি করে এত ছোট জায়গায় প্রচন্ড ভ্যাপসা গরমের মধ্যে ৬০ জন পরীক্ষার্থীদের বসানো হল তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে হোমিওপ্যাথি কলেজের পরীক্ষার্থীদের বসানোকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে সব মহলে। হোমিওপ্যাথি কলেজের মত একটি প্রতিষ্ঠান স্বাস্থ্য সম্বন্ধে সচেতন নয় কেন তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। একটি বদ্ধ ঘরে কি করে এত জন পরীক্ষার্থীকে বসার ব্যবস্থা করা হলো এবং তারা অসুস্থ হয়ে পড়ার পর কেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হলো না এসব নিয়ে সরব হয়েছেন পরীক্ষার্থীরাও।যদিও একটি ছোট্ট ঘর এবং বারান্দার মধ্যে ৬০ জন পরীক্ষার্থীকে কি করে বসানো হলো তা নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি হোমিওপ্যাথি কলেজ কর্তৃপক্ষ।

তবে একাধিক পরীক্ষার্থী জানিয়েছে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা এবং একই জায়গায় এত জন পরীক্ষার্থী বসে থাকায় সেখানে ব্যবসা গরম ও অক্সিজেন সঠিকভাবে না থাকায় তাদের অনেকক্ষণ থেকেই শ্বাসকষ্ট শুরু হয়েছিল। এরপরেই একে একে পাঁচজন পরীক্ষার্থী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তুমুল উত্তেজনা শুরু হয়। সকলে অসুস্থদের ধরাধরি করে শুধু সিডি দিয়ে বাইরে বের করে তাদের পার্শ্ববর্তী একটি শীতল তাপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যায়। অসুস্থ হওয়া পরীক্ষার্থীরা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির