যোগেশচন্দ্র কলেজের সরস্বতী পুজো বিতর্ক নিয়ে মমতাকে রিপোর্ট দিলেন ব্রাত্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো হবে। আমি রবিবার নিজে সেখানে উপস্থিত থাকবো। ভালোভাবেই সেখানে সরস্বতী পূজা হবে। শনিবার সল্টলেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে(Jogesh Chandra Chowdhury College) বিতর্ক সৃষ্টি হয়েছে সেই প্রসঙ্গে মুখ খোলেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। তিনি জানান, ওই কলেজে সরস্বতী পুজো নিয়ে গভর্নিং বডি সদস্য তথা দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের সাথে তার কথা হয়েছে। ওই কলেজে প্রিন্সিপালের কোন একটি মোটিভ ছিল। তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে যা রিপোর্ট দেওয়ার তা দিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শুক্রবার কলকাতা হাইকোর্ট(Kolkata High Court) নির্দেশ দেয় কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার কোন আধিকারিক এর নজরদারিতে ওই কলেজে সরস্বতী পুজো করতে হবে। ওই কলেজে প্রাতব্যবহার ও দিবা বিভাগের মধ্যে যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে চাপা দন্ড চলছে সেই খবর মুখ্যমন্ত্রী(CM) পেয়েছেন বলে সূত্রের খবর। এই বিষয় তিনিই শিক্ষামন্ত্রীকে রিপোর্ট দিতে বলেন। শুক্রবার রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের সরস্বতী পূজার বিতর্কের বিষয় নিয়ে প্রশ্ন করা বলে তিনি বলেছিলেন তার এ বিষয়ে কিছু জানা নেই। তিনি যা বলার জেনে বলবেন। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দেন রবিবার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের সরস্বতী পূজাতে তিনি যাবেন ।ওই পুজোতে তিনি অংশগ্রহণ করবেন।

কলেজ সূত্রে জানা গিয়েছে, ওই কলেজে বহিরাগতদের ঢুকে অশান্তি করার অভিযোগ তোলেন এক ছাত্রী। ওই বহিরাগতদের প্রবেশ বন্ধ করা যাবে না বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয়। এর থেকেই সমস্যা তৈরি হয়। প্রতিবছরই সরস্বতী পূজায় যোগেশচন্দ্র ডে কলেজ এবং যোগেশ চন্দ্র ল কলেজে পড়ুয়ারা দুটি পৃথক জায়গায় সরস্বতী পুজো করেন। কিন্তু এবার কলেজের নতুন বিল্ডিং এর সরস্বতী পুজো হওয়ায় এমনভাবে মণ্ডপ তৈরি করা হয়েছে যাতে ল কলেজে পড়ুয়ারা ক্লাসে যেতে পারছেন না বলে অভিযোগ। ওই পুজোয় সম্প্রতি বহিরাগতরা বাধা দেয় বলে অভিযোগ। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তারপর এই শুক্রবার রাজ্যের সর্বোচ্চ আদালত পুলিশের নজরদারিতে ওই কলেজে সুষ্ঠুভাবে সরস্বতী পুজো করার নির্দেশ দেয়।

শনিবার সল্টলেকের(Saltlake) জাতীয় স্তরে জিমন্যাস্টিক প্রতিযোগিতার উদ্বোধনে হাজির হয়েছিলেন ব্রাত্য বসু। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ওই কলেজের সরস্বতী পুজো নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন। কলেজের প্রিন্সিপাল ম্যাডামের সাথে তিনি কথা বলেছেন। রবিবার পূজার দিন তিনি নিজে উপস্থিত থাকবেন। পুজো ভালোভাবেই হবে। মুখ্যমন্ত্রীকে তিনি যা রিপোর্ট দেওয়ার তিনি দিয়ে দেবেন। এদিকে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ওই কলেজে সুস্থ পরিবেশে সরস্বতী পুজো যাতে সম্পন্ন হয় সেই নির্দেশ দিয়েছেন।ম্যানেজিং কমিটির সদস্য সাংসদ মালা রায়ের সাথে কথা হয়েছে। যোগেশচন্দ্র কলেজে পুজো হবে। নিশ্চিন্তে হবে। কোথাও কোন সমস্যা নেই।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের