রাতের শহরে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত বহু

মঙ্গলবার রাতে গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী বাসটি যাত্রী নিয়ে যাচ্ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের শহরে ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। পাইকপাড়ায় রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস। মঙ্গলবার রাতে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। তাদের চিকিৎসার জন্য আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, মঙ্গলবার রাতে গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী বাসটি যাত্রী নিয়ে যাচ্ছিল। রাত ১০টা ৫ মিনিট নাগাদ পাইকপাড়ার কাছে অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর উল্টে যায় বাসটি। দুর্ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন বাসের বহু যাত্রী। আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করে রাতেই নিয়ে যাওয়া হয়ে আরজি কর হাসপাতালে।

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চিতপুর থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাসটির গতি বেশি ছিল কিনা বা ব্রেক ফেল করেছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। সুরেন্দ্র সিং নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বাসটি রেষারেষি করছিল অন্য একটি বাসের সঙ্গে। গতি বেশি থাকায় টালা ব্রিজ থেকে নামার সময়ই ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫