‘কথায় কথায় কারও চাকরি খাবেন না’, হলফনামা দুপুর ১টার মধ্যে

নির্ধারিত সময়ে হলফনামা দাখিল না করায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, দুপুর ১টার মধ্যে হলফনামা জমা দিতে হবে।    

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে আদালত অবমাননার আর্জি জানিয়েছিলেন আইনজীবী তথা বাম সাংসদ ও কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য(Bikash Ranjan Bhattacharya)। আলিপুর আদালত(Alipur Court) চত্বরের একটি অনুষ্ঠানে মমতার করা কয়েকটি ‘ব্যক্তিগত’ মতামতমূলক মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা করার অনুরোধ করেছিলেন তিনি। সেই মামলাতেই বৃহস্পতিবার সকাল ১০টায় হলফনামা জমা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেই হলফনামা(Affidavit) দাখিল না করায় কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, দুপুর ১টার মধ্যে হলফনামা জমা দিতে হবে।    

আরও পড়ুন ঝড়ের কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ, ‘এক ডাকে অভিষেক’এ ফোন করে মিলল সমাধান

গত মঙ্গলবার আলিপুর আদালতের একটি অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর বক্তব্যে উঠে আসে নিয়োগ দুর্নীতি মামলার প্রসঙ্গ। মমতা বলেছিলেন, ‘আমরা তো আইনজীবীদের ওপর নির্ভর করি। বিচারপতিদের রায়কে সম্মান জানাই। আমি অধিকার কাড়ার পক্ষে নই। আমি অধিকার দেওয়ার পক্ষে। যেটা আইনত স্বীকৃত, সেই অধিকারের কথা বলছি। আমি যদি অন্যায় করি, আপনারা গালে দুটো চড় মারুন। আমি কিচ্ছু মনে করব না। আমি ক্ষমতায় আসার পর একটাও সিপিএম ক্যাডারের চাকরি খাইনি। তা হলে তোমরা কেন খাচ্ছ? দেওয়ার ক্ষমতা নেই। কাড়বার ক্ষমতা আছে! প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে বলব, যিনি এখানে আছেন। এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না।’ ঘটনাচক্রে সেই সময় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার। তাঁকে উদ্দেশ্য করেই শেষের কথাগুলি বলেছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ১২ হাজার নিয়োগে আমরা কয়জন চাকরি পাব, প্রশ্ন আন্দোলনকারীদের

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়েই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার অনুরোধ করেছিলেন বিকাশবাবু। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে বিকাশবাবু মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের কথা জানিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা দায়ের করার অনুরোধ করেছিলেন। তবে আদালত সেই আর্জিতে পুরোপুরি সায় দেয়নি। পরিবর্তে আদালত বলেছিল, কোনও অভিযোগের প্রেক্ষিতে আদালত অবমাননার শুনানির বদলে ভাল যদি কোনও মামলাকারী এ বিষয়ে আবেদন করেন। সেই কথা শুনে বিকাশবাবুই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। বৃহস্পতিবারের মধ্যেই এ বিষয়ে হলফনামা দাখিল করার পরামর্শও দিয়েছিল ডিভিশন বেঞ্চ। সেই হলফনামাই বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে জমা পড়ার কথা ছিল আদালতে। কিন্তু শেষ পর্যন্ত যথাসময়ে তা জমা পড়েনি। এর পরই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ দুপুর ১টার মধ্যে হলফনামা দাখিল করতে নির্দেশ দেয়। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!