দমকলে ১৫০০ পদে নিয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ

নিয়োগের ওপর এক সপ্তাহের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে এই স্থগিতাদেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের(SSC) পরে এবার রাজ্যের দমকল বাহিনী। সেখানেও নিয়োগ নিয়ে উঠে এসেছে অস্বচ্ছতার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) দায়ের হয়েছিল মামলা। আর সেই মামলাতেই আদালত দিয়ে দিল ১৫০০ পদে নিয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। আর এই ঘটনা নিয়েই তীব্র শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। ২০১৮ সালে অগ্নিনির্বাপণ বিভাগে দেড় হাজার ফায়ার অপারেটর(Fire Operator) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার(State Government)। তার জন্য ২০১৯ সালে হয়েছিল পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই উঠতে শুরু করে অস্বচ্ছতার অভিযোগ। তার জেরেই আদালতে মামমা ও সোমবার সেই মামলার প্রাথমিক শুনানির শুরুতেই নিয়োগের ওপর জারি হয়ে গেল অন্তর্বর্তী স্থগিতাদেশ। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

জানা গিয়েছে, দমকলে ১৫০০টি ফায়ার অপারেটর পদে নিয়োগের পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই অস্বচ্ছতার অভিযোগ উঠতে শুরু করে। সেই অভিযোগে বলা হয়েছিল প্রশ্ন ভুল ছিল। যারা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁরা অতিরিক্ত নম্বর পেয়েছেন। যারা দেননি তাঁরা অতিরিক্ত নম্বর পাননি। পাশাপাশি স্পোর্টস কোটা বা অগ্নিনির্বাপনের প্রশিক্ষণের শংসাপত্র থাকলে যে অতিরিক্ত নম্বর বা সংরক্ষণ মেলে, তা দেওয়া হচ্ছিল না যোগ্য প্রার্থীদের। সেই সঙ্গে সাধারণ চাকরিপ্রার্থীকে তফসিলি কোটায় চাকরি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। আর তার জেরেই আদালতে দায়ের হয়েছে মামলা। রাজ্যের প্রাথমিকে, উচ্চশিক্ষা দপ্তরে শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল। এবার দমকল বিভাগের নিয়োগেও উঠল বেনিয়মের অভিযোগ।

দমকলে এই অস্বচ্ছ নিয়োগ নিয়ে প্রথমে মামলাকারীরা স্যাটের(SAT) দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু যেহেতু তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি এবং তাঁরা কেউ চাকরিতে যোগ দেননি তাই স্যাট এই মামলা নিতে অস্বীকার করে। তার জেরে মামলাকারীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলাই এদিন শুনানির জন্য ওঠে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চে। সেখানেই শুনানি শেষে নিয়োগের ওপর এক সপ্তাহের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে এই স্থগিতাদেশ। সোমবার মামলার পরবর্তী শুনানি। আদালতের এই রায়ে দমকলের দেড় হাজার শূন্যপদে নিয়োগ আপাতত অনিশ্চিত হয়ে পড়ল।

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক