রাজ্যের আইন দফতরের সচিবকে ২০ হাজার টাকা জরিমানা

আদালতের নির্দেশ সত্ত্বেও মামলাকারীকে হেনস্তার জন্য রাজ্যের আইন দফতরের সচিবকে নিজের পকেট থেকে মামলাকারীকে ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্দেশের পরও এক Marriage Registrar-কে সময়মতো License না দেওয়ায় এবার রাজ্যের আইন দফতরের সচিবকে(Secretary of West Bengal Law Department) ২০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমি ভট্টাচার্য মামলাকারীকে ১৫ দিনের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ মেনে ২০২২ সালের ২৮ জুন মামলাকারীকে নিয়োগপত্র দিয়েও দেওয়া হয়। কিন্তু শর্ত ছিল, আইন দফতর যেদিন তাঁকে License প্রদান করবে, সেদিন থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে। অভিযোগ, এরপর বছর খানেক কেটে গেলেও আইন দফতরের তরফে License দেওয়া হয়নি। অগত্যা মামলাকারী ফের হাইকোর্টের দ্বারস্থ হন। তার জেরে এখন নতুন করে কলকাতা হাইকোর্টকে(Calcutta High Court) নতুন নির্দেশ জারি করতে হয়েছে। আর সেই নির্দেশেই মামলাকারীকে হেনস্তার জন্য রাজ্যের আইন দফতরের সচিবকে নিজের পকেট থেকে মামলাকারীকে ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন ফের পুরাতন Route-এ Darjeeling Ropeway চালাতে চায় রাজ্য

আইন অনুযায়ী, প্রতিটি থানা এলাকায় এক জন Marriage Registrar থাকেন। হুগলি জেলার চন্দননগর থানা এলাকার আওতায় Marriage Registrar হিসেবে আবেদন জানিয়েছিলেন সগুফতা আরা। আবেদনের ভিত্তিতে তাঁকে ওই এলাকায় Marriage Registrar হিসেবে অনুমোদন দেন Inspector General of Registration। এরপর তিনি রেজিস্ট্রার হিসেবে নিয়োগের জন্য আবেদন করেন। কিন্তু তাঁকে নিয়োগপত্র দেওয়া হচ্ছিল না। বাধ্য হয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানির জন্য তা ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে। শুনানিতে রাজ্যের আইন দফতরের তরফে দাবি করা হয়েছিল সগুফতা আরা’র Marriage Registrar হিসেবে কাজ করার প্রয়োজনীয় যোগ্যতা না থাকায় তাঁকে License দেওয়া হয়নি। কিন্তু সগুফতার আইনজীবী সৌমেন দত্ত পাল্টা দাবি করেন, রাজ্যের আইন দফতর বছর খানেক আগে দায়ের হওয়া মামলায় বিষয়টি নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি। অথচ এখন আপত্তি জানাচ্ছে। এরপরই আগামী ১৫ দিনের মধ্যে মামলাকারীকে License দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ভট্টাচার্য। সেই সঙ্গে আদালতের নির্দেশ সত্ত্বেও মামলাকারীকে হেনস্তার জন্য রাজ্যের আইন দফতরের সচিবকে নিজের পকেট থেকে মামলাকারীকে ২০ হাজার টাকা জরিমানার নির্দেশও দিয়েছেন তিনি।  

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

ফের দুষ্কৃতীদের নিশানায় পঞ্জাবি গায়ক, গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, তদন্তে পুলিশ

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক