রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নিয়োগ বৈধ

রাজ্যপাল ও বিরোধীদের ধাক্কা দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে রাজ্যের নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নিয়োগ বৈধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ৭ জুন রাজীব সিনহাকে(Rajib Sinha) রাজ্যের নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হয়। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(Governor C V Anand Bose) সন্মতিতেই সেই নিয়োগ হয়েছিল। তা সত্ত্বেও সম্প্রতি রাজ্যপাল রাজীব সিনহার জয়েনিং লেটারও ফিরিয়ে দেন। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়েছিলেন, নবান্নের কাছে এরকম কোনও খবর নেই। এর মাঝেই কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জনস্বার্থ মামলা(PLA) দায়ের করা হয়, রাজীবের নিয়োগ বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে। সেই মামলা এদিন যে হাইকোর্ট শুধু খারিজই করে দিয়েছে তাই নয়, কার্যত কড়া ধমক দিয়েছে মামলাকারীদেরও। সেই সঙ্গে উঠে এসেছে আদালতের কড়া পর্যবেক্ষণও। সব থেকে বড় কথা রাজ্যপাল ও বিরোধীদের ধাক্কা দিয়ে আদালত জানিয়ে দিয়েছে রাজ্যের নির্বাচন কমিশনার পদে রাজীবের নিয়োগ বৈধ।

আরও পড়ুন ভোটে লড়তে পারবেন না ভাঙড়ের ৮২জন ISF প্রার্থী

এদিন অর্থাৎ সোমবার রাজীবের নিয়োগ বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলাটি শুনানির জন্য ওঠে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। শুনানিতে মামলাকারীদের দাবি ছিল, রাজীবের নিয়োগ অবৈধ। যেহেতু রাজ্যপাল রাজীবের জয়েনিং লেটার ফিরিয়ে দিয়েছেন তাই রাজীবের ওই পদে যোগদান অবৈধ। এই নিয়োগের জন্য মানুষের স্বার্থ খর্ব হয়েছে। অন্যদিকে রাজ্যের তরফে জানানো হয়, আইন অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছে। তাতে রাজ্যপালের সন্মতিও আছে। এই মামলার কোন গ্রহণযোগ্যতাই নেই। এরপরেই সামনে আসে আদালতের ধমক ও কড়া পর্যবেক্ষণ। বিচারপতি মামলাকারীদের উদ্দেশ্য করে বলেন, ‘নিয়োগ নিয়ে রাজ্যের আইন জানেন? আইন কী বলছে? মামলাকারী কে? প্রচারে আসার জন্যই কি মামলা? পঞ্চায়েত ভোট নিয়ে অনেক মামলা দায়ের হয়েছে। বলতে বাধ্য হচ্ছি, আপনাদের প্রত্যেকের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। প্রত্যেকে হেডলাইনে আসতে চান। দয়া করে এর জন্য আদালতকে ব্যবহার করবেন না। দয়া করে আমাদের মাধ্যম হিসাবে ব্যবহার করবেন না।’

আরও পড়ুন ঠিকা শ্রমিকের মৃত্যুতে ভাঙচুর তৃণমূলের কার্যালয়

এরপরেই রাজীবের নিয়োগ বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলা খারিজ করে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন এই নিয়োগ বৈধ। আর সেটাই কার্যত বড় ধাক্কা হিসাবে নেমে এল রাজ্যপাল ও বিরোধীদের কাছে। কেননা রাজীবকে তাঁরা অতি কদর্য ভাষায় নিয়মিত ভাবে আক্রমণ করে চলেছেন। বিশেষ করে বাম-কংগ্রেস ও বিজেপির নেতারা। তাঁরা তাঁদের মনোমত কিছু পাচ্ছেন না বলেই রাজীবের প্রতি নিত্যদিন কদর্য ভাষায় আক্রমণ করে চলেছেন। আদালতের রায় তাঁদের জন্য অবশ্যই শিক্ষনীয়। যদিও এই রায়কে তাঁরা কততা মেনে নিতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে। আর এই ক্ষেত্রেই অনেকেই মনে করছেন এদিন আদালতের যে পর্যবেক্ষণ সামনে এসেছে তা অত্যন্ত মূল্যবাণ।

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!