মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এখনই নয় মামলা, হতাশ বিকাশ

মুখ পুড়ল বিকাশের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন। তাঁর আর্জি নাকচ করে দিল আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) আইনজীবী হয়েও সেখানেই বড় ধাক্কা খেয়ে গেলেন বাম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য(Bikash Ranjan Bhattacharya)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টকেই স্বতঃপ্রণোদিত মামলা(Spontaneous Litigation) দায়ের করার আর্জি জানিয়েছিলেন বিকাশবাবু। কিন্তু সেই আর্জিতে সাড়া দিল না আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, বিষয়টি তাঁরা বিবেচনা করে দেখবেন। এখনই এই নিয়ে মামলা দায়ের করার প্রয়োজন নেই। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস(TMC)।

আরও পড়ুন Land Records-এ ভুল, ৩ লক্ষ ৮৯ হাজার ২৫২টি অভিযোগ নবান্নে

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অযোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর অভিযোগ এনে আদালত অবমাননার মামলা করার আর্জি জানিয়েছিলেন বিকাশবাবু। তাঁর দাবি ছিল, ‘আদালতের নির্দেশের পরেও চাকরি বাতিল নিয়ে যে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তা আদতে নিয়োগ দুর্নীতিতে সুবিধাভোগীদের সমর্থন করাই বোঝায়। এর আগেও কারও চাকরি যাবে না বলে মন্তব্য করেছিলেন মমতা। যা আদতে অসত্যবচন। উচ্চ আদালতের নির্দেশ নিয়ে আদালত এবং কয়েকজন আইনজীবীকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ধরনের মন্তব্য বিচারাধীন বিষয়ে প্রভাব তৈরির চেষ্টা। মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করার প্রচেষ্টা।’

আরও পড়ুন প্রতি বুথ থেকে ৩টি করে নাম, মাথায় হাত বঙ্গ বিজেপির

বিকাশের সেই দাবি শুনে আদালত জানিয়েছিল এদিন দুপুর ১টার মধ্যে এই বিষয়ে তাঁকে আদালতে হলফনামা জমা দিতে হবে। আদালতের পরামর্শ ছিল, ‘কোনও অভিযোগের প্রেক্ষিতে আদালত অবমাননার শুনানির বদলে ভাল যদি কোনও মামলাকারী এ বিষয়ে আবেদন করেন।’ কিন্তু বিকাশ আদালতের কাছে আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করারই প্রস্তাব দেন। যা বিবেচনা করে দেখবে বলে জানিয়েছে আদালত। একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এখনই মামলা করার ব্যাপারে তাঁরা অনুমতি দিচ্ছেন না।  

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী