হাইকোর্টে রামধাক্কা শুভেন্দুর, মমতার মিছিল পেল ছাড়পত্র

আদালত জানিয়েছে, রামমন্দির উদ্বোধনের দিন তৃণমূলের ‘সংহতি মিছিল’ হবে। খারিজ করা হয়েছে শুভেন্দুর দুটি আর্জিই। কার্যত রামধাক্কা খেলেন শিশিরপুত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যার বুকে রামমন্দিরের উদ্বোধন(Inauguration of Rammandir) করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর সেই দিনেই কলকাতায়(Kolkata) সব ধর্মের মানুষদের নিয়ে ‘সংহতি মিছিল’ করতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সঙ্গে রাজ্যের(Bengal) ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস(TMC) আয়োজন করছে ‘সম্প্রীতি মিছিল’। সেই দুই ধরনের মিছিল ঠেকাতে এবং সেদিন রাজ্যজুড়ে নানা স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা ঠুকেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। কিন্তু সেই মামলাতেই তাঁকে কার্যত রামধাক্কা খেতে হল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি যেমন আদালত খারিজ করেছে তেমনি মমতা ও তৃণমূলের মিছিলেও ছাড়পত্র দিয়েছে আদালত। 

২২ তারিখ মুখ্যমন্ত্রী কলকাতার রাজপথে নামতে চলেছেন ‘সংহতি মিছিল’র মাধ্যমে। অনেকেই মনে করছেন এই মিছিল কার্যত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রীর ভোট প্রচারে নেমা পড়ার সূচনা। সেই সঙ্গে রামমন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা ঘিরে বাংলার বুকে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যেও নেমে পড়া। যদিও মুখ্যমন্তড়ী নিজেই জানিয়েছিলেন, তিনি রামমন্দিরের উদ্বোধনের পাল্টা কিছু করছেন না। পরের দিন অর্থাৎ ২৩ জানুয়ারু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের প্রাক্কালে রাজ্যে সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে মিছিল করছেন। যদিও শুভেন্দুর তরফে হাইকোর্টে মমতা ও তৃণমূলের পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। পাশাপাশি, আইনশৃঙ্খলা ঠিক রাখতে ওই দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানানো হয়েছিল।

আদালতে শুভেন্দুর যুক্তি ছিল, এর আগেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে। তাই রামমন্দিরের উদ্বোধনের দিন অর্থাৎ, ২২ জানুয়ারি কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রয়োজন রয়েছে। ওই একই কারণে মুখ্যমন্ত্রীর কর্মসূচিও পিছিয়ে দেওয়ার আর্জি জানান তিনি। কিন্তু এদিন কলকাতা হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দিয়েছে। আদালত মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের মিছিলের ছাড়পত্র দেওয়ার সঙ্গে কিছু শর্তও অবশ্য জুড়ে দিয়েছে। আদালত জানিয়েছে, রামমন্দির উদ্বোধনের দিন তৃণমূলের ‘সংহতি মিছিল’ হবে। তবে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে, মিছিল থেকে এমন কোনও মন্তব্য করা যাবে না।  

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!