চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০ লক্ষের নিচে গৃহঋণ হলে আদায়ের জন্য জমি-বাড়ি বাজেয়াপ্ত করা যাবে না! যুগান্তকারী নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: মাথার উপরে এক চিলতে ছাদের জন্য যারা আর্থিক ঋণদানকারী সংস্থা থেকে গৃহঋণ নেন, তাদের অনেকটাই স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। এক মামলায় হাইকোর্ট জানিয়েছে, ২০ লক্ষ টাকার কম গৃহঋণ নিলে তা আদায়ের জন্য জমি বা বাড়ি বাজেয়াপ্ত করতে পারবে না ঋণদানকারী আর্থিক সংস্থা। এই পরিমাণ ঋণের খেলাপিতে সরফেসি আইন প্রয়োগ করা যায় না। তাই সম্পত্তি নিলামে বিক্রি করে দেওয়া বা জোর করে টাকা আদায় করা বেআইনি। ঋণের টাকা আদায় করতে হলে সংশ্লিষ্ট ঋণদানকারী সংস্থাকে আদালতে মামলা করে অনুকুলে রায় পেতে হবে। আইনজীবীরা মনে করছেন, হাইকোর্টের এই রায় ঋণ আদায়ে ঋণদানকারী সংস্থার গুন্ডাগিরিতে রাশ টানবে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে হাউসিং ফিনান্স কোম্পানি (এইচএফসি)নামে একটি ঋণদানকারী সংস্থা থেকে গৃহঋণ হিসাবে ১৩ লক্ষ টাকা নিয়েছিলেন গোলাম সাবির নামের এক ব্যক্তি। ঋণ নেওয়ার পরে প্রথম কয়েক মাস কিস্তির টাকা সময়মতো দিয়ে দেন। কিন্তু কয়েক মাস পর থেকে আর কিস্তির টাকা শোধ করতে পারেননি। ঋণ ও সুদের টাকা না পেয়ে এইচএফসি সরফেসি আইন প্রয়োগ করে। ২০০২ সালের এই আইনে বলা হয়েছে, কেউ ঋণ পরিশোধ করতে না পারলে তাঁর বাড়ি, জমি বা ফ্ল্যাট বাজেয়াপ্ত করে বিক্রি করতে পারে ঋণদাতা ব্যাঙ্ক বা আর্থিক সংস্থা। তার জন্য আদালতের অনুমতির প্রয়োজনও হয় না।

ঋণদানকারী সংস্থার ওই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সাবির। তাঁর আইনজীবী প্রসিত দেব এবং সুচেতা মিত্র সওয়ালে বলেন, ‘২০২০ এবং ২০২১ সালে বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) জানিয়েছিল, ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানগুলি (এনবিএফসি) ২০ লক্ষ টাকার কম ঋণ আদায়ের ক্ষেত্রে সরফেসি আইনের মতো কঠোর পদক্ষেপ করতে পারে না।’ যদিও ঋণদানকারী সংস্থার আইনজীবী সোনি ওঝা পাল্টা যুক্তি পেশ করতে গিয়ে বলেছিলেন, ‘ব্যাঙ্ক নয় এমন এনবিএফসি সংস্থার ক্ষেত্রে ওই নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছিল আরবিআই। কিন্তু এইচএফসি তেমন সংস্থা নয়। তাই তার ক্ষেত্রে ওই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত নয়। বন্ধক রাখা সম্পত্তি বাজেয়াপ্ত করার পরে আপত্তি থাকলে নির্দিষ্ট ট্রাইবুনালে আবেদন করা যায়। কিন্তু হাইকোর্ট এই অবস্থায় মামলা শুনতে পারে না।’ তবে ওই যুক্তি ধোঁপে টেকেনি। আদালতের পর্যবেক্ষণ, ঋণদানকারী এইচএফসি এনবিএফসি-এর শ্রেণিভুক্ত। ফলে এনবিএফসি-এর ক্ষেত্রে যে নিয়ম রয়েছে, এ ক্ষেত্রেও তাই প্রযোজ্য হবে। সরফেসি আইন মেনে পদক্ষেপ করতে পারবে না ওই আর্থিক সংস্থা।’

Published by:

Share Link:

More Releted News:

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ