ধর্ষণকাণ্ডে ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের, তবে আস্থা পুলিশি তদন্তেই

রাজ্য পুলিশের ওপরেই আস্থা রেখেই কলকাতা হাইকোর্ট শান্তিনিকেতন, পিংলা, নামখানা, নেত্রা এবং ময়নাগুড়ির ধর্ষণ কাণ্ডের তদন্তের দায়িত্ব পুলিশের হাতেই রাখল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিককালে রাজ্যে বেশ কিছু ধর্ষণ ও গণধর্ষণকাণ্ড সামনে এসেছে। তার মধ্যে হাঁসখালি গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই(CBI) তদন্তেরও নির্দেশ দিয়েছে। বাকি আরও বেশ কিছু ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) দায়ের হয়েছে মামলা। এই রকম এক ডজন মামলার এদিন শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। তার মধ্যে ৫টি মামলার ক্ষেত্রে আদালত একদিকে যেমন নির্দেশ দিয়েছে নির্যাতিতাদের ক্ষতিপূরণ(Compensation) প্রদান করতে অন্যদিকে, এই ৫টি ঘটনার তদন্তের দায়িত্ব তাঁরা রাজ্য পুলিশের(State Police) হাতেই রেখেছেন। কার্যত রাজ্য পুলিশের ওপরেই আস্থা রেখেই হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিল না সেটাই এদিন সামনে এসেছে।

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শান্তিনিকেতন, পিংলা, নামখানা, নেত্রা এবং ময়নাগুড়ির ধর্ষণ মামলা নিয়ে শুনানি হয়। এদিন ওই ৫টি ঘটনার তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করা হয় রাজ্য সরকারের তরফে। এর মধ্যে নেত্রার তদন্ত রিপোর্ট সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ, ওই রিপোর্টে পরস্পরবিরোধী কথা রয়েছে। অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর জন্য দুঃখপ্রকাশও করেন। আবার নামখানার তদন্ত রিপোর্ট সম্পর্কে এজি জানান, ‘দময়ন্তী সেন আদালতের নির্দেশে এই তদন্তের দায়িত্ব নিয়েছেন। ফরেনসিক রিপোর্ট আসতে সময় লাগছে। তাই দেরি হচ্ছে।’ শান্তিনিকেতনের আদিবাসী ধর্ষণের রিপোর্ট সম্পর্কে এজি জানান, ‘১৬৪ ধারা অনুযায়ী গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। কেস ডায়রিতে সব উল্লেখ আছে।’ পিংলার ঘটনা নিয়েও এজি কার্যত একই কথা বললে তখন বিচারপতি বলে অঠেন, ‘আপনি তো সব রিপোর্টেই একই কথা বলছেন। সব নির্যাতিতার ক্ষেত্রেই কী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে?’ ওই সময় বিজেপির আইনজীবী দাবি করেন, নির্যাতিতাদের পরিবারকে অবিলম্বে জেলা লিগ্যাল এইড অথোরিটির মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হোক।

এরপরেই আদালত জানায়, ক্ষতিপূরণ দেওয়া হবে কী হবে না তা আগামী ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। তখন এজি আদালতকে জানান, জেলা লিগ্যাল এইড অথোরিটি ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত সিদ্ধান্ত নেবে। এরপরে হাইকোর্ট জানায়, ওই ৫টি ঘটনার ক্ষেত্রে রাজ্য পুলিশ যেমন তদন্ত করে যাচ্ছে তেমনই করবে। তবে এই মামলায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন এবং মহিলা কমিশনকে যুক্ত করতে হবে। মামলার পরবর্তী শুনানি ৪ মে।

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি